পরমব্রত চট্টোপাধ্যায় হবেন ফেলুদা, তোপসে সাজছেন ঋতব্রত! নতুন ফেলুদা সিরিজ বানাচ্ছেন অরিন্দম শীল, পারবেন বাঙালির মন জিততে?

ক্রাইম থ্রিলার ছবি দেখতে বরাবরই পছন্দ করেন বাঙালি দর্শকরা। ইদানিংকালে একটু বেশি বেড়ে গিয়েছে তা। সঙ্গে তা যদি হয় ফেলুদা বা ব্যোমকেশের গল্প, তাহলে তো কথাই নেই। বরাবরই লড়াই চলে ফেলুদাকে নিয়ে। এবার ফের আসতে চলেছে নতুন ফেলুদা সিরিজ। পরিচালনায় রয়েছেন অরিন্দম শীল।

ফেলুদার চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। তোপসের ভূমিকায় রয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়। এমনিতেই বাংলা গোয়েন্দা সিরিজে সাড়া ফেলেছেন পরিচালক। এবার ফেলুদা সিরিজের জন্য নির্মাতাদের পছন্দ তাঁকে। যদিও নিজের নতুন কাজ সম্পর্কে তেমন কোনো বিশেষ মন্তব্য করতে চাননি তিনি। এই মুহূর্তে অন্যদিকে প্রযোজকের ভূমিকায় থাকবেন অশোক ধানুকা।

টলিউডে ফেলুদা সিরিজ নতুন কিছু নয়। ফেলুদার নানা গল্প ছবি বা ধারাবাহিক হয়ে পর্দায় ফুটে উঠেছে। এর আগে ফেলুদা সিরিজের দেখা গিয়েছে পরমব্রত ও ঋদ্ধি সেনের জুটিকে। পাশাপাশি প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সব্যসাচী চক্রবর্তী সকলকে ফেলুদার চরিত্রে দেখা গিয়েছে। এবারে এই ফেলুদার সিরিজে ফেলুদা হচ্ছেন পরমব্রত। পাশাপাশি অভিনেতার হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। তবে আগের বারের মতো এবার পরিচালনার দায়িত্বে থাকছেন না তিনি। তবে অরিন্দম শীলকে তিনি নিজেই এই সিরিজ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। প্রথম সিজনের গল্প ‘গ্যাংটকে গন্ডগোল’।

এদিকে অরিন্দম শীলের হাতে রয়েছে একাধিক কাজ। করোনার দ্বিতীয় ঢেউ যেতেই ‘মহানন্দা’, ‘খেলা যখন’-এর শুট শেষ করেছেন তিনি। আবার আগামীকাল থেকে শুরু হবে ‘তিরন্দাজ শবর’-এর শুটিং। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় আসতে চলেছে ফেলুদার দ্বিতীয় সিজন নিয়ে। যেখানে রয়েছেন টোটা রায়চৌধুরী। একদিকে অরিন্দম শীল এবং অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়। জমে উঠবে ওটিটি প্লাটফর্ম।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles