বুড়ো বয়সে কেবিসি’র সুন্দরী প্রতিযোগিনীর সঙ্গে চুটিয়ে ফ্লার্ট করছেন অমিতাভ বচ্চনে! দেখুন বিগ-বি’র কীর্তি

জনপ্রিয় রিয়্যালিটি শো’র তালিকায় নাম আসে ‘কৌন বানেগা ক্রোড়পতি’র। সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলর সবথেকে জনপ্রিয় প্রশ্ন-উত্তরের মঞ্চ হলো কেবিসি। এই নিয়ে ১৩ নম্বর সিজন টেলিকাস্ট হচ্ছে। জমিয়ে চলছে বিগ-বি’র সঞ্চালনা। গত মাস থেকেই শুরু হয়েছে নতুন সিজন।

সোম থেকে শুক্র সম্প্রচারিত হয় এই গেম শো। পাশাপাশি দেখা যায় সোনি লিভ অ্যাপেও। দর্শকদের মনোরঞ্জনের জায়গা এই রিয়্যালিটি শো। এরইমধ্যে অনেকেই বাড়ি নিয়ে গিয়েছেন কোটি কোটি টাকা। আবার অনেকেই ফিরেছেন খালি হাতে। পাশাপাশি হয়েছে নানা তারকা’র সমাবেশ। এরইসঙ্গে নতুন পর্বের প্রোমো সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে চারিদিকে। সেখানে হট সিটে বসা প্রতিযোগিনীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অমিতাভ বচ্চন! সঙ্গে ওপার থেকে সাড়াও মিলেছে! হঠাৎই ফ্লার্ট করতে করতে হট সিটে বসে থাকা প্রতিযোগিনী জোর গলায় শো বন্ধ করার নির্দেশ দিলেন বিগ-বিকে! কিন্তু কেন?

সামনে এল প্রতিযোগিনীর সঙ্গে চা খেতে যাবেন বিগ-বি। তাই শো বন্ধের ডাক দিচ্ছেন হট সিটে বসে থাকা প্রতিযোগিনী নম্রতা শাহ। হ্যাঁ, এই প্রতিযোগিনী এসেছেন গুজরাট থেকে। পেশায় তিনি একজন কত্থক নৃত্যের শিক্ষিকা। প্রসঙ্গত সম্প্রতি সামনে এসেছে রিয়্যালিটি শো’র নতুন প্রোমো। যেখানে দেখে গিয়েছে বর্ষীয়ান নৃত্যশিল্পীকে প্রশংসায় ভড়াচ্ছেন বিগ-বি। কখনও প্রতিযোগিনীর রূপের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ বচ্চন।

তারপর তাঁর শাড়ির ধরন থেকে শুরু করে তাঁর কাজের বাহবা দিতে থাকেন গোটা এপিসোড জুড়ে।অন্যদিকে অমিতাভ বচ্চনের মুখ থেকে নিজের প্রশংসা শুনে আপ্লুত হয়েছেন প্রতিযোগিনী। লজ্জায় লাল হয়ে গিয়েছেন প্রায়। শেষমেষ বলে বসেন, তাঁর স্বামী পর্যন্ত তাঁর এত প্রশংসা করেন নি। সেখানে বিগ-বির এরমভাবে প্রশংসা করা, তাঁর কাছে অনেক বড় ব্যাপার।

গোটা শো জুড়ে এই শিক্ষিকার গুণগান শোনা গিয়েছে বলি তারকা’র মুখে। বর্ষীয়ান এই নিত্য শিল্পীর সম্পর্কে অমিতাভ বচ্চন বলে ফেললেন, তিনি যখন হেঁটে এসে হট সিটে বসলেন তখন নাকি তাঁর মনে হয়েছে কোনো দেবী হাঁটছেন। এরকমই ফ্লার্ট করতে করতে এগিয়ে যায় শো। এমনকি অমিতাভ বচ্চনের কাছে তাঁর গলা কোন সুরেলা গাইয়ের থেকে কম কিছু লাগছিল না। পাশাপাশি বিগ-বির সঙ্গেও নৃত্যশিল্পী এই ফ্লার্টিং চালিয়ে গেলেন।

জানালেন বিগ-বিকে একটুও বয়স্ক মনে হয় না। ২১ বছর আগে কেবিসিতে এসে যেরকম দেখেছিলাম, ঠিক সেরকমই রয়ে গিয়েছেন। পাশাপাশি এদিন কেবিসির মঞ্চে নিজের নাচের প্রতিভা দেখালেন প্রতিযোগিনী। ‘কলঙ্ক’ ছবির ‘ঘর মোরে পরদেশিয়া’র গানের সুরে রীতিমতো তালিম দেওয়া নাচের ভঙ্গিমায় তাঁকে নাচতে দেখা গিয়েছে। যা দেখে ফের মুগ্ধ হয়েছেন অমিতাভ বচ্চন। এর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আবার প্রতিযোগিনীর নাচে অমিতাভ বচ্চনকে জিজ্ঞেস করতে দেখা যায়, ‘এই যে এত পাক ঘুরে নাচলেন। মাথা ঘুরছে না তো!” তাতে জবাব এলো, “বিন্দুমাত্র না। নজর যদি এক জায়গায় আটকে থাকে, তাহলে মাথা মোটেই ঘুরপাক খায় না।” যা শুনে কথা আটকে গিয়েছে বিগ-বির। গোটা বিষয়টি মজার ছলে হলেও উপভোগ করেছেন দর্শকেরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles