এনসিবির ডাকে গরহাজিরা অর্জুন রামপালের, চেয়ে নিলেন অতিরিক্ত সময়

গতকালই ফের একবার মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে এনসিবি সমন পাঠায় অভিনেতা অর্জুন রামপালকে। ১৬ই ডিসেম্বর, আজ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তাদের প্রশ্নের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। কিন্তু এনসিবির ডাকে সাড়া দিলেন না অভিনেতা। জানা গিয়েছে, এদিন কেন্দ্রীয় মাদক সংস্থার সামনে হাজির হন নি অর্জুন রামপাল। বদলে এনসিবির কাছে হাজিরার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন তিনি।

সংবাদ সংস্থা এএনআই-এর তরফ থেকে জানা গিয়েছে, আজ মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে দ্বিতীয়বার অর্জুন রামপালকে এনসিবির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে, তিনি এনসিবির কাছে ২১শে ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত সময় চেয়ে নিয়েছেন।

গত কয়েকমাস ধরেই মাদককাণ্ডে অর্জুন ও তার পরিবারের উপর কড়া নজরদারি করে এনসিবি। গত অক্টোবর মাসে এনসিবির হাতে গ্রেফতার হন গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিলাওস। এরপর নতুন তথ্য সামনে আসায় ফের একবার অর্জুন রামপালকে তলব করেছে এনসিবি।

গত মাসেই অর্জুনের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। সেখান থেকে ১১টি বৈদ্যুতিন গ্যাজেট ও কয়েকটি নিষিদ্ধ ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছিল। এরপর ১৩ তারিখ অর্জুনকে প্রথমবার জেরা করা হলে মাদককাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি।

জানা গিয়েছে, অ্যাগিসিলাওসের সঙ্গে একাধিক মাদক পাচারকারীদের সংযোগ থাকার হদিশ পেয়েছে এনসিবি। এও জানা গিয়েছে যে, বলিউডের বেশ কিছু তারকাদের মাদক পাচার করত অ্যাগিসিলাওস। তার কাছ থেকে অ্যাল্পারাজোলাম নামের নিষিদ্ধ ট্যাবলেটও উদ্ধার করা হয়েছিল। এরপর গত ১৮ই অক্টোবর তাকে গ্রেফতার করে এনসিবি পুলিশ। টনে নভেম্বরের শুরুর দিকে জামিন পেয়ে যান তিনি। কিন্তু তার জামিনের কয়েকঘণ্টার মধ্যেই আবার ওপর একটি মাদককাণ্ডে জড়িয়ে থাকার কারণে ফের অ্যাগিসিলাওসকে হেফাজতে নেয় এনসিবি।

এনসিবির কাছে প্রমাণ রয়েছে যে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাড়ির দুই পরিচারক স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাওয়ান্তের সঙ্গে যোগাযোগ ছিল তার। সুশান্তের মৃত্যুর দিন দীপেশ ওই বাড়িতেই ছিলেন।

আরও অন্যান্য খবর