স্টার জলসার দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক ছিল ওগো নিরুপমা। অর্কজা আচার্য অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তবে এবার নতুন রূপে চমক দিতে হাজির হচ্ছেন অভিনেত্রী। মিঠাই ধারাবাহিকে আই পি এস অফিসার বসুন্ধরা বসুর চরিত্রে আসছেন অর্কজা।
কিছুদিন আগেই শেষ হয়েছে ধারাবাহিক ওগো নিরুপমা। সেখানে পরনের শাড়ি থেকে সরাসরি পুলিশ উর্দিতে নিজেকে মেলে ধরেছেন অর্কজা।শুধু তাই না, টলিপাড়ায় আরো খবররুদ্রকে তদন্তে সাহায্য করতেই বদলি হয়ে আসছেন বসুন্ধরা। এমনকি প্রেমের সম্পর্কে দেখা যেতে পারে ‘মিঠাই’-খ্যাত ‘রুডি’ ওরফে ফাহিম মির্জার সঙ্গে।
ধারাবাহিকের পর্দায় চোখ রাখলেই দেখা যাচ্ছে সিদ্ধার্থের বোন শ্রীনিপা রুদ্রকে ভীষণ ভাবেই পছন্দ করেন।এরপরে কি নতুন কোনো টুইস্ট আনবে অর্কজা।সূত্র মারফত জানা গিয়েছে পর্দায় ‘শ্রীনিপা’ ওরফে ঐন্দ্রিলা সাহার নাকি সত্যিই করুণ দশা। সে সব বুঝেও না কিছু বলতে পারছে রুদ্রকে, এমনকি জানাতেও পারছে না বাড়িতে। তার একটাই কারণ বসুন্ধরা-রুদ্র আগে থেকেই দুজন দুজনকে চেনেন।
ওগো নিরুপমা ধারাবাহিকের কুৎসিত নিরুপমা থেকে সরাসরি পুলিশ উর্দিতে প্রশাসনিক কর্তা।কেমন লাগছে নতুন পোশাকে?টাইট খোঁপা, পুলিশের উর্দি, টুপি, হাতে লাঠি নিয়ে ক্যামেরার মুখোমুখি হয়ে প্রথমে বেজায় ঘাবড়ে গিয়েছিলেন অর্কজা।দু’মাসের অনভ্যাস ‘অভিযুক্ত’ তাঁর চোখে।
এখন দেখার নতুন ভূমিকায় কিভাবে মেলে ধরেন অভিনেত্রী।





