প্রথমের দিকে বেশ ভালো মতোই চলছিল ‘মোহর’ ধারাবাহিকটি। টিআরপির তালিকায় বেশ কয়েকবার প্রথমেই জায়গা করে নেয় এই ধারাবাহিক। শিক্ষক ও ছাত্রীর প্রেম দর্শকদের বেশ মন কেড়েছিল। কিন্তু ধীরে ধীরে ধারাবাহিকের তাল কাটল। টিআরপিতে প্রথম হওয়া তো দূর, টিআরপির তালিকায় প্রথম দশেও জায়গা করতে পারে না ‘মোহর’।
মোহর ও শঙ্খের সম্পর্ক যেন চিরকালেই নানান চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়েই যায়। সেভাবে একসঙ্গে খুব খুশি থাকতে তাদের কমই দেখা যায়। গল্পের ধাঁচও সেই একই রকমের। সেভাবে এমন কোনও টুইস্ট আসে না, যা গল্পকে এক অন্য মাত্রা দিতে পারে।
সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন ভিডিও শেয়ার করা হয় চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে বিয়ের পিড়িতে বসেছে শঙ্খ। এক অন্য মহিলার সঙ্গে বিয়ে হচ্ছে তাঁর। এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শঙ্খের বাবা ও মা। আর পাশে মোহর চোখের জলে ভাসছে। নিজের স্বামী অন্য মহিলার সিঁথিতে সিঁদুর রাবে, তা আর কোন মেয়েই সহ্য করতে পারে। এরপরই দেখা যায় এসিপি স্যার এসে সেই বিয়েতে বিঘ্ন ঘটায়।
এই ভিডিও দেখেই বেজায় চটেছে দর্শক। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ভিডিও দেখে কেউ কমেন্ট করেছেন, “ফালতু একটা সিরিয়াল। প্রথম প্রথম ভালো লাগত কিন্তু যতই দিন যাচ্ছে একটাই কাহিনী হয়”। আবার কেউ লিখেছেন, “কি জঘন্য গল্প, বাপ রে বাপ। একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রফেসরকে কোথায় নিয়ে যাচ্ছেন। আমরা তো এইসব দেখে পাগল হয়ে যাব”।

আবার কারোর কথায়, “মোহর এতক্ষণ কান্না করছিল। পুলিশটা আসল আট মোহরের কান্না থেমে গেল। এত ন্যাকামি কোথা থেকে আসে কে জানে”। কেউ লিখেছেন, “মিউজিয়ামে পাঠানো হোক এই অসাধারণ সিরিয়ালটাকে নাহলে আমাদেরকে মঙ্গল গ্রহে পাড়ি দিতে হবে। এসিপি স্যার প্রথমে শঙ্খবাবুকে গ্রেফতার করুক”।

এমনই নানান কমেন্টে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। এবার ‘মোহর’-এর গল্প কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।





