মাদক কান্ডে গ্রেফতার আরিয়ান খান, ছেলের গ্রেফতারের খবর শুনে দেশে ফিরছেন শাহরুখ খান

শনিবার রাতে মাঝ সমুদ্রে এক প্রমোদতরী থেকে ৮ জনকে আটক করেছে এনসিবি। দীর্ঘ তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের ফোন। খতিয়ে দেখা হয় তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাট। কাদের সঙ্গে কথা বলেছেন তাঁরা? সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলে। সেই তালিকায় নাম রয়েছে আরিয়ান খানেরও। এরপরেই আরিয়ান খান-সহ তাঁর দুই বন্ধুকে গ্রেফতার করেছে এনসিবি।

ছেলের গ্রেফতারির খবর পেয়েই স্পেন থেকে দেশে ফিরছেন শাহরুখ খান। ‘পাঠান’-এর শুটিং ছেড়ে সোজা দেশে ফিরেছেন বলিউডের কিং খান। বিমানবন্দর থেকে সোজা রওনা দিয়েছেন কোর্টের উদ্দেশ্যে।

এনসিবির সূত্রের খবর, প্রায় ছয় ঘণ্টা জেরা করা হয়েছে আরিয়ান খানকে। মাদক নেওয়ার কথা অস্বীকার করে গিয়েছেন তিনি। বরং জানিয়েছেন, তিনি কখনোই মাদক সেবন করেননি। অপরদিকে ছেলেকে এই সমস্ত কিছুর থেকে বের করার জন্য বিখ্যাত আইনজীবী সতীশ মানশিন্ডকে নিয়োগ করেছেন শাহরুখ খান। ইতিমধ্যেই সতীশ মানশিন্ডের প্রতিনিধিরা এনসিবির দফতরে পৌঁছে গিয়েছেন। সেখানে উপস্থিত রয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খানও। জানা গিয়েছে, রয়েছে প্রচুর প্রমাণ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের সঙ্গে মাদকের যোগ নিয়ে নানা ধরনের খবর মিলেছে। দীপিকা পাডুকোন থেকে শুরু করে সারা আলি খান-সহ অনেকের নামই জড়িয়েছে এই মামলায়। এবার শেষমেশ বলিউডের কিং খানের পুত্রের নামও জুড়ল তালিকাতে। এনসিবির তরফ থেকে জানা গিয়েছে, সেই ক্রুজ পার্টি থেকে উদ্ধার করা হয়েছে কোকেন, চরস, মেফেড্রনের মতো একাধিক মাদক। সবমিলিয়ে ইতিমধ্যে মাদক নেওয়ার অভিযোগে আটক হয়েছেন ৬ জন পুরুষ ও ২ জন মহিলা। যার মধ্যে নাম রয়েছে আরিয়ান খানেরও। এছাড়া তালিকায় যাদের নাম রয়েছে তাঁরা হলেন মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইশমিত সিং, বিক্রান্ত চোকার, মোহক জয়সওয়াল, গোমিত চোপড়া ও আরবাজ মার্চেন্ট।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles