BIG NEWS: আজকেও জামিন পেলেন না আরিয়ান খান! মন্নত ফিরছেন কবে?

তীরে এসে তরী ডোবা যাকে বলে ঠিক তাই হচ্ছে আরিয়ান খানের সঙ্গে। আজকে রাতেও জেলের ভাত খেতে হবে আরিয়ানকে। জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না তিনি এখনই।

কিন্তু কেন এই কান্ডটা হচ্ছে? হচ্ছে প্রসিডিওরের দেরীর জন্য। বৃহস্পতিবার আরিয়ান খানের জামিন মঞ্জুর করলেও জামিনের বিস্তারিত রায়ের প্রতিলিপি জারি করেনি বোম্বে হাইকোর্ট।

আজ দুপুর গড়িয়ে যাওয়ার পর সামনে আসে আরিয়ানের জামিনের শর্ত। সেই বেল কন্ডিশন পূরণ করতে সবরকম ব্যবস্থা আগেভাগেই সাজিয়ে রেখেছিলেন আরিয়ানের আইনজীবীরা। তৈরি ছিল নগদ এক লক্ষ টাকা। সিউরিটি সার্টিফিকেট থেকে সিউরিটি হিসাবে জুহি চাওলার উপস্থিতি, কোনও খামতি ছিল না কিন্তু তা সত্ত্বেও সময়মতো সমস্ত আইনি প্রক্রিয়া সেরে উঠতে পারলেন না সতীশ মানেশিন্ডে। সেইজন্যই আজকেও জেলেই থাকতে হবে আরিয়ানকে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles