শাড়িতেই নারী আর প্যান্ট কোর্ট শুধুমাত্র পুরুষদের পোশাক! এরকমটাই আমরা জানতাম কিন্তু ফ্যাশন দুনিয়াতে যে এরকম হয় না।
এখন ফ্যাশন দুনিয়াতে সকলেই সবকিছু পরতে পারেন কারণ এখানে ক্রিয়েটিভিটিটাই আসল।এই যেমন কলকাতার পুষ্পক সেন যিনি এখন মিলানের রাস্তা কাঁপাচ্ছেন শাড়ি পরে!
একজন পুরুষ যার মুখভর্তি চাপ দাড়ি তিনি কিনা কপালে পরেছেন লাল বড় টিপ এবং পরনে রয়েছে বাঙালি শাড়ি ভাবতে পারছেন? ঠিক এই সাজে এবার পুষ্পক মিলানের রাস্তায় নিজের বেশকিছু ফটোশুট করেছেন এবং যার ছবি তিনি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যা এখন তুমুল ভাইরাল।
ক্যাপশনে তিনি যা লিখেছেন তা এককথায় ফ্যাশন প্রিয় মানুষদের বক্তব্য। তিনি লিখেছেন, ‘আমাকে বলা হয়েছিল শাড়ি পরে নাকি আমি কোনদিনও কিছু করতে পারবোনা। এখন দেখুন তো কে বিশ্বের ফ্যাশন রাজধানীর অন্যতম রাস্তায় হেঁটে যাচ্ছে?’
View this post on Instagram
তার এই লুক পছন্দ করেছেন অনেকেই। অনেকেই লিখেছেন, ‘লাল টিপে তোমাকে বেশ সুন্দর লাগছে।’ কেউ কেউ আবার লিখেছেন, ‘শাড়িটা তুমি বেশ ভালোই ক্যারি করছো।’ পুষ্পক প্রমাণ করে দিয়েছেন যে শাড়িটা একমাত্র নারীদের পোশাক নয়, একজন পুরুষ চাইলেই শাড়ি পরতে পারেন।





