সংগীত প্রেমীরা বলেন তার গলায় সরস্বতীর বাস। তার গানে মুগ্ধ সকল ভারতবাসী। তবে শুধু গানে নয় তার দুর্দান্ত রান্না তেও আছে সেই পরিমাণ স্বাদও। যার কথা বলছি তিনি হলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। সম্প্রতি ডুবাইতে একটি রেস্টুরেন্ট খুললেন গায়িকা।
বিগত কুড়ি বছর ধরে হসপিটালিটি বিজনেসে রয়েছেন সংগীত শিল্পী আশা ভোঁসলে। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে খুলেছে তার রেস্তোরাঁ। সেখানে প্রবাসী ভারতীয়রা সহ বিদেশিরাও ভারতীয় খাবারের স্বাদ পেতে ছুটে যান।
সোশ্যাল মিডিয়ায় নতুন রেস্তোরাঁ র কিচেন থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্বয়ং আশা ভোঁসলে। ভিডিওতে তাকে দেখা গেছে শেফের কাপড় পরিধান করে কিছু রান্না করতে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অন্যদিকে আশা ভোঁসলের নাতনি জানাই বসলে তিনি ঠাকুমা রেস্টুরেন্ট এর একটি ঝলক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তা দুর্দান্ত রেস্তোরাঁ র এক ঝলক ফুটে উঠেছে। সেই ভিডিওতেও তাঁর ঠাকুমাকে রান্না করতে দেখা গেছে।





