চোরেদেরও ভক্তি হয়, তাঁরা নাস্তিক নয়। এমনটাই বলছেন নেটিজেনরা। গত শুক্রবার, ৫ অগাস্ট মধ্যপ্রদেশের জবলপুরের শহরের এক মন্দিরে দানবাক্স সহ নানা জিনিস পত্র চুরির ঘটনা ঘটে। পুলিশ তদন্তে করার সময় সিসিটিভি ফুটেজ দেখে অবাক।
সেই সিসিটিভি ফুটেজে চোরের কীর্তি ও চোরের ভক্তি ধরা পড়েছে। যা সোশ্যাল মিডিয়ায় এখন বেশ চর্চায়। ভিডিওতে দেখা যাচ্ছ, মন্দিরের অলঙ্কার ও দানবাক্স নিয়ে যাওয়া আগে চোরকে দেবী লক্ষ্মীর সামনে হাতজোড় করে প্রার্থনা করে চোর।
মন্দির কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, শুধু প্রণামী বাক্সই নয়, বিগ্রহের গয়না, মন্দিরের দু’টি ঘণ্টাও চুরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।
সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল সেই ভিডিও। চুরির কায়দা এবং চোরের ভক্তি দুই’ই নজর কেড়েছে নেটিজেনদের। অনেকে কমেন্ট করেছেন, ‘অতিভক্তি চোরের লক্ষণ।’





