জগদ্ধাত্রী থেকে উধাও কৌশিকী মুখার্জি! তাকে দেখতে না পেয়ে বেজায় চটেছে দর্শক! কোথায় গেলেন অভিনেত্রী? তবে কী আর দেখা যাবে না তাকে?

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলা ‘জগদ্ধাত্রী’।যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জী। শুরুর প্রথম থেকে দর্শকমহলে এই ধারাবাহিক জনপ্রিয়তা অর্জন করেছে। টিআরপি তালিকাতেও প্রথম থেকেই এক থেকে পাঁচ এর মধ্যেই স্থান করে রেখেছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকের মুখ্য চরিত্র জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু ছাড়াও কৌশিকী মুখার্জিকে দারুন ভাবে পছন্দ করে দর্শক। প্রসঙ্গত এখানে কৌশিকী মুখার্জি হল স্বয়ম্ভুর দিদি কিন্তু তার চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চরিত্র। প্রথমদিকে এটিকে একটি নেগেটিভ চরিত্র মনে হলেও আস্তে আস্তে বোঝা গেছে এটি পুরোপুরি পজেটিভ একটি চরিত্র।

জগদ্ধাত্রী থেকে উধাও কৌশিকী মুখার্জি! তাকে দেখতে না পেয়ে বেজায় চটেছে দর্শক! কোথায় গেলেন অভিনেত্রী? তবে কী আর দেখা যাবে না তাকে?

প্রথমত এই চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী রূপসা চক্রবর্তীকে। টেলিভিশনে এই অভিনেত্রী অত্যন্ত পরিচিত এবং পছন্দের একটি অভিনেত্রী দর্শকমহলের। যাকে এর আগে অন্যরকম চরিত্র দেখা গেলেও এই প্রথমবার এত একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখছে দর্শক।

কিছু কিছু দর্শকদের মত যে তারা জগদ্ধাত্রী ধারাবাহিকটি দেখে শুধুমাত্র কৌশিকী মুখার্জির জন্য কারণ সে তার অভিনয় থেকে শুরু করে চরিত্রের সাবলীলতা অত্যন্ত সুন্দর কিন্তু বেশ কয়েক দিন হল কৌশিকী মুখার্জিকে আর সেভাবে দেখা যাচ্ছে না। সূত্র জানা গেছে অভিনেত্রী রূপসা চক্রবর্তী ছুটি কাটাচ্ছেন দার্জিলিংয়ের।

তবে দর্শকমহল তাকে দেখতে না পেয়ে অত্যন্ত বিষন্ন। চলতি সপ্তাহে জগদ্ধাত্রী ধারাবাহিক টি প শীর্ষস্থান দখল করেছে টিআরপি তালিকা। সেই সঙ্গে এই ধারাবাহিকে এখন যে পর্ব চলছে তা টানটান উত্তেজনার তাই প্রত্যেকটি দর্শক কৌশিকী মুখার্জির না থাকাটা খুব বেশি করে উপলব্ধি করতে পারছে। তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সে আবার চরিত্রে ফিরে আসে এবং জগদ্ধাত্রী পাশে দাঁড়ায়। তাই এবার শুধু দেখার কবে অভিনেত্রী দর্শকদের অনুরোধ শুনে আবার টিভির পর্দায় ফেরেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles