বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত চর্চিত ধারাবাহিক হল গুড্ডি। স্টার জলসায় এই ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল সেটি একেবারে অন্য একটি গল্প নিয়ে শুরু হয়েছিল কিন্তু দিনে দিনে লেখিকা যেদিকে সেই ধারাবাহিকটির গল্প নিয়ে গিয়েছিল যা দেখে কেউই সেভাবে খুশি হতে পারেনি।
গুড্ডি,অনুজ, শিরিন, যুধাজিৎ সকলকে নিয়ে যেভাবে ত্রিকোণ সম্পর্ক দেখানো হচ্ছিল যা দেখে বিরক্ত হয়ে উঠেছিল দর্শক। সেই সঙ্গে কারোর জীবনে সুখ দেখানো হয়নি। কেউ কারো দাম্পত্য জীবনে সুখের মুখ দেখতেই পারল না আর এর মধ্যে মেরে দেওয়া হল নায়ককে। অর্থাৎ আজকের পর্বে দেখা গেছে অনুজ হার্ট এ্যাটাক করে মারা গেছে।
কিন্তু এত পর্যন্ত তাও সকলে সবকিছু মেনে নিচ্ছিল এবার যেটা দেখানো হয়েছে তা দেখে অদ্ভুত লেগেছে কিছুটা। অনুজকে প্রথম থেকে দেখানো হয়েছে বাড়ির খুব আদরের ছেলে। বাড়ির ছোট ছেলে যাকে চোখে হারায় সকলে, কিন্তু যখন সে মারা গেল তখন গুড্ডি আর যুধাজিৎ ছাড়া কেউ নেই। এমনকি কিছুদিন আগে তার দাদা বৌদি বাবা সকলকেই দেখানো হয়েছে।

যেখানে একদিকে শিরিন জেলে রয়েছে অন্যদিকে তার ছেলে রয়েছে সে ছেলেকে পর্যন্ত অনুজের মৃত্যুর পরে দেখানো হয়নি। এছাড়া তার পরিবারের বাবা মা জেঠু জেঠিমা কেউ নেই তাই জন্যই দর্শকরা বেজায় খেপেছে লেখিকার ওপর। তাদের মতে যদি এমনভাবে কোন ধারাবাহিকে চরিত্র বাদ দিয়ে দিতে হয় তাহলে সেই ধারাবাহিক চালিয়ে নিয়ে যাওয়া কেন।
এই নিয়ে এক নেটিজেন লিখেছেন, “Cast Control এর একটা লিমিট হয়। লীনা ম্যাম তো পুরো হাত তুলে দিয়েছে। বালিঝড় ও ফাঁকা ফাঁকা শেষ করে দেয়। কিন্তু ভাই বাড়ির ছোটো ছেলে মারা গেছে কিন্তু বাবা, মা, কাকা, দাদা বৌদি কেউ নাই???গোটা পরিবার বাদ?? শুধুমাত্র এরা দুজনই দাহ করতে যাচ্ছে?? এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল।”





