প্রথম দিকে ভট্টাচার্য বাড়ির মেয়েদের কি জালানোটা জ্বালিয়েছে শাশুড়িরা! আর এখন তারাই আদর করে কাছে টেনে নিচ্ছে, ‘গাঁটছড়া’ দেখে প্রতিদিন মন ভরে যাচ্ছে বলছে দর্শকরা

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের তৃতীয় পুরনো ধারাবাহিক এবং স্টার জলসার সবচেয়ে পুরনো ধারাবাহিক হলো ‘। শুরু থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা কোন কিছুকে বাধা মানতে পারেনি। একদিকে জি বাংলার মিঠাই এবং অন্যদিকে স্টার জলসার ‘গাঁটছড়া’ এই দুটো ধারাবাহিক টিআরপি তালিকায় রীতিমতো রাজ করেছে।

যতই মুখ্য চরিত্রে দেখানো হয়েছিল অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চ্যাটার্জিকে তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য, অনুষ্কা গোস্বামী এবং অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জী ও রিয়াজ লস্কর। খড়ি ঋদ্ধির জুটির পাশাপাশি দ্যুতি রাহুল এবং বনি কুনালের জুটিও অত্যন্ত পছন্দের দর্শকের। তবে এবার সোশ্যাল মিডিয়ায় জল্পনার সাথে সাথে ধারাবাহিকের গল্পও যে শেষের পথে তা বোঝাই যাচ্ছে।

প্রথম দিকে ভট্টাচার্য বাড়ির মেয়েদের কি জালানোটা জ্বালিয়েছে শাশুড়িরা! আর এখন তারাই আদর করে কাছে টেনে নিচ্ছে, 'গাঁটছড়া' দেখে প্রতিদিন মন ভরে যাচ্ছে বলছে দর্শকরা

তাই দর্শকদের বেজায় মন খারাপ। কিন্তু সেই সঙ্গে শেষের দিকের পর্বগুলোই এত সুন্দর করে তৈরি করা হয়েছে যা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে দর্শক। সম্প্রতি গল্পে দেখানো হচ্ছে, সব বাধা বিপত্তি পেরিয়ে তিন জুটির আবার একবার বিয়ে হচ্ছে। একই মন্ডপে পছন্দের তিন জুটিকে একসঙ্গে দেখতে পেয়ে অত্যন্ত খুশি ভক্তরা।

উল্টোদিকে সিংহরায় পরিবারে সকল বৌমাকেই তার শাশুড়িরা খুব ভালোভাবে মেনে নিয়েছে। আর এই দৃশ্য দেখে এখন দর্শকরা স্মৃতিচারণ করছে পুরনো দিনের। কেমন ধারাবাহিক শুরুর প্রথম দিকে খড়ি, দ্যুতি এবং বনির শাশুড়িরা তাদেরকে পছন্দ করত না। তবে সেই সময় পেরিয়ে গেছে এখন প্রত্যেকে প্রত্যেককে খুব ভালোবাসে।

আর সেই স্মৃতিচারণ করে এক নেটিজেন লিখেছেন, “এখন তারা সবথেকে ভাল শাশুড়ী। অথচ বিয়ের পরে সবাই মিলে ভট্টাচার্য বাড়ির মেয়েদের কত অত্যাচারই না করেছে।”

RELATED Articles