ছাদনাতলায় বসার আগেই পর্না ফাঁস করল অমিতের আসল চেহারা! বর্ষার জীবন নষ্ট হওয়া থেকে বাঁচালো পর্না সৃজন! নিম ফুলের মধুর আসন্ন পর্ব দেখতে উৎসাহী দর্শক

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল নিম ফুলের মধু (Neem Phuler Madhu))। জি বাংলায় (Zee Bangla) শুরুর প্রথম থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা বেশ ভালই বেড়ে গেছে দর্শক মহলে। স্টার জলসার (Star Jalsha) কে আপন কে পর খ্যাত অভিনেত্রী পল্লবী শর্মা কে এই ধারাবাহিকে পর্না চরিত্রে দেখতে দর্শকরা অত্যন্ত পছন্দ করে। তার বিপরীতে রয়েছে যমুনা ঢাকি খ্যাত অভিনেতা রুবেল দাস।

শুরু থেকেই এই ধারাবাহিক বাস্তব তুলে ধরছে এমনটাই মত দর্শকদের। সাধারণ যৌথ পরিবারের ঠিক কেমন করে ভাল খারাপ মিশে থাকে সেটাই দেখানো হয়েছে নিম ফুলের মধুতে। গল্পে প্রথমেই দেখানো হয়েছিল পর্না একটি আধুনিক পরিবারের মেয়ে কিন্তু সৃজন একেবারে যৌথ এবং প্রাচীন ধ্যান ধারণার পরিবারের ছেলে যাদের বাড়ি থেকে সম্বন্ধ করে বিয়ে দেওয়া হয়।

কিন্তু বিয়ের পর থেকেই সৃজনের মায়ের মনে হতে শুরু করে যে আধুনিক বৌমা এসে ছেলেকে তার মায়ের থেকে দূরে করে দিচ্ছে যার জন্য পর্নাকে তিনি কিছুতেই মেনে নিতে পারেন না। সে যতই ভালো কাজ করুক না কেন কথায় কথায় তাকে কথা শুনিয়ে দেয়। তবে পর্না খুবই বুদ্ধিমতী একটি মেয়ে যে সবকিছু সুন্দর করে সামলে নেয়।

আসলে এই ধারাবাহিকের গল্পের আসল প্লট হলেও সংসারে থাকলে সব খারাপ গুলোর মধ্যে থেকে শেষে কিভাবে ভালোগুলোকে বেছে নিতে হয় সেটাই। আর যার জন্য সাধারণ মহিলারা এই ধারাবাহিকের গল্পের সঙ্গে নিজেদের জীবনের অনেক মিল পেয়েছেন। সম্প্রতি এই গল্প হচ্ছে আরো টানটান উত্তেজনার।

প্রসঙ্গত এখন নিম ফুলের মধুতে দেখানো হচ্ছে সৃজনের বোন বর্ষার একটি ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। একপ্রকার জোর করেই বাড়ি থেকে তাকে বিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ছেলেটি একেবারে ভালো না। অনেকগুলো মেয়েকে ঠকিয়ে এখন বর্ষার সাথেও একই রকম করতে এসেছে। সৃজন পর্না অনেক বার করে তার বাড়ির লোককে বোঝানোর চেষ্টা করলেও তারা মানতে নারাজ।

কিন্তু এবার আসন্ন পর্বে দেখা যাবে বিয়ের আগের মুহূর্তে পর্না এসে বর্ষার সঙ্গে ওই খারাপ ছেলেটির বিয়ে আটকে দেবে এবং তার আসল চেহারা সকলের সামনে আনবে। আর যা দেখে রীতিমতো খুশি হয়ে গেছে ‘নিম ফুলের মধু’র ভক্তরা। তারা বলছে যে পর্না আবার একবার তার পরিবারকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে নিল এবার শুধু দেখার বর্ষাকে পর্না সুবিচার দিতে পারে কিনা!

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles