বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার গৌরী এলো। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছে দেখা যায় অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী মোহনা মাইতিকে। শুরুর প্রথম থেকে এই গৌরী এবং ঈশানের জুটি দর্শকের অত্যন্ত পছন্দের এই ধারাবাহিকে। তবে সম্প্রতি দেখা গেছে সেই জুটি ভেঙ্গে গেছে।
প্রসঙ্গত এই ধারাবাহিকে দেখানো হয় নায়ক নায়িকা দুজনেই হরগৌরীর আশীর্বাদ ধন্য। দুজনের মধ্যেই এমন কিছু অলৌকিক শক্তি রয়েছে যার ফলে মাঝে মধ্যেই আধ্যাত্মিক শক্তির দর্শন পান তাদের পরিবারের সকলের। গল্প শুরুর প্রথম থেকে দেখানো হয়েছিল নায়ক ঈশান হলো কলকাতার একটি ধনী পরিবারের ছেলে যে একজন জনপ্রিয় ডাক্তার।
আর উল্টো দিকে গৌরী হল গ্রামের একটি সাদা সরল মেয়ে। যে মা কালীর ওপর অগাধ বিশ্বাস রাখে। তাদেরই ঘটনাচক্রে বিয়ে হয়। আবার ঈশানের পিসি হল একজন এমন সাধিকা যে অনেকগুলি বেআইনি কাজের সঙ্গে যুক্ত। আর ঈশান গৌরীর বিয়ের পরে তার সেই সকল কাজ ফাঁস হয়ে যায়।
যার ফলে শৈল মা সব সময় চায় কিভাবে গৌরী এবং ঈশানের ক্ষতি করতে পারে। সেই অনুযায়ী সম্প্রতি গল্পে দেখানো হয়েছে ঈশানকে চক্রান্ত করে মেরে দিয়েছে শৈলমা। আর বাড়ির সকলে সেই খবরে শোকগ্রস্ত। কিন্তু এমন সময় ঈশানের মা গৌরীকে বুকে আগলে রেখেছে যা দেখে দর্শকরা খুশি হয়ে গেছে।

এক নেটিজেন লিখেছেন, “শাশুড়ি মা যখন মা হয়ে ওঠে। অনেক সময় দেখা যায় ছেলে মারা গেলে, বৌমা কে ভালোবাসে না। বৌমার ওপর দোষ দেয়। কিন্তু গৌরীর শাশুড়ি মা সেই সব না দিয়ে, গৌরী কে আগলে উনি বেঁচে থাকতে চায় । একটা যদি ওনার নাতি, নাতনি কিছু হতো তাহলে ভালো হতো। এইদিকে ওনার ভাগ্য খারা*প মেয়ের ঘরে নাতি – নাতনির মুখ দেখলো না এখনো, আর ছেলের ঘরেও এখনও দেখলো না।”






