বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার মেয়েবেলা। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষালকে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী এবং চিত্রা সেন। একেবারে অন্য ধারার একটি গল্প নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক।
প্রথম থেকে মেয়েবেলার গল্প নিয়ে অত্যন্ত প্রশংসা হয়েছে দর্শক মহলে। কিন্তু মাঝে বড্ড ঝিমিয়ে যেতে দর্শকরা মনে করছিল যে সেই একঘেয়ে গল্পই দেখানো হবে এই ধারাবাহিকের। কিন্তু না তা হয়নি যা দেখে অত্যন্ত খুশি হয়ে গেছে সকলের। টিআরপি তালিকায় সেভাবে ভালো ফল না করতে পারলেও বর্তমানে দর্শকমহলের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মেয়েবেলা।
সম্প্রতি একটি অত্যন্ত স্পর্শকাতর ঘটনা নিয়ে দেখানো হচ্ছে মেয়েবেলার গল্প। গল্পের নায়কের বোন অর্থাৎ টিকলির সাথে ছোটবেলায় তার বড় পিসেমশাই যে খারাপ ব্যবহার করেছিল আর সেই ট্রমা থেকে আজ কুড়ি বছর পরেও মেয়েটা রঙ খেলতে ভয় পায়। আর সেই পিসেমশাইকেই কুড়ি বছর পরে মৌ এবং মিত্র বাড়ির মহিলারা শাস্তি দিয়েছে।
গতকালের পর্বে দেখা গেছে সকলের সামনেই মৌ যখন বড় পিসেমশাইকে প্রসাদ দিতে যায় তখন তার সঙ্গেও খারাপ ব্যবহার করে। আর যেটা দেখতে পায় নির্ঝরের মা বীথি। আর সাথে সাথে বিথী মৌকে নিজের কাছে টেনে নিয়ে বড় পিসেমশাইকে সজোরে একটা চড় মারে। যা দেখে দর্শকরা মেয়ে বেলার প্রশংসায় পঞ্চমুখ। তার কারণ বিথী মৌকে পছন্দ করেনা সে যতই নির্ঝর আর মৌয়ের মাঝে চাঁদনীকে আনতে চাক না কেন এই সময় সে যে মৌকে আগলে নিয়েছে সেই দৃশ্য মুগ্ধ করার মত।
এই নিয়ে এক নেটিজেন লিখেছেন, “মেয়েবেলা বোধ হয় এই জন্যই ইউনিক!! যেখানে বীথি অপছন্দ করে মৌ কে !কিন্তু একজন মেয়ে হয়ে অন্য মেয়ের অপমান দেখে প্রতিবাদ করতে ভুলেনি সে!! অন্য সিরিয়ালে হয়তো এরকম বিষয় ঘটেনি বা ঘটেছে কিনা জানা নেই!! একজন মানুষের মধ্যে ভুল ত্রুটি, প্রতিবাদী মনোভাব, ভালোবাসা অভিমান সবই পাঁচমিশেলিভাবে উপস্থাপিত হচ্ছে বীথি চরিত্রে! ভুল মানুষের মধ্যে থাকবে এটাই স্বাভাবিক। বাস্তবিক চরিত্র এরকমই হয়।”





