বাংলা টেলিভিশনের এই মুহূর্তে একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার খেলনা বাড়ি। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে। সম্প্রতি এই ধারাবাহিকে বেশ বড় একটি লিপ নেওয়া হয়েছে। প্রায় ১৮ বছর পরে দেখানো হচ্ছে মিতুলদের পরিবারকে। এখানে অনেক চরিত্র আর নেই আবার অনেক চরিত্র বদলেও গেছে।
প্রত্যেকের সাজ সয্যার মধ্যে এসেছে অনেকটা পরিবর্তন। তবে এখানে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে দুটো একটি হলো মিতুলের মেয়ে গুগলির বড় বেলা দেখানো হচ্ছে এবং ছেলে আদরের বড় বেলা দেখানো হয়েছে। কিন্তু গুগলি চরিত্রের অভিনয় করছে যে অভিনেত্রী তাকে সেভাবে ছোট গুগলির সঙ্গে মেলাতে পারছে না কেউই। প্রথমত ধারাবাহিকে দেখানো হয়েছে অনামিকার ভুল বোঝানোতে গুগলি চরিত্রটি নেগেটিভ হয়ে গেছে।
আর সেই সঙ্গে যেগুলো গোলুমোলু গুগলিকে দেখানো হত পর্দায় সেখান থেকে এখনকার অভিনেত্রীর একদমই মিল নেই। দর্শকদের মতে বাংলা টেলিভিশনে এমন একজন অভিনেত্রী ছিল যাকে গুগলি চরিত্রে অভিনয় করলে একেবারে ঠিকঠাক মানাতো সে হল অভিনেত্রী অস্মি ঘোষ। এই মুহূর্তে দেখা যাচ্ছে সোহাগ জল ধারাবাহিকে।
এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,”ছোট গুগলির সাথে বর্তমানের বড় গুগলির কোনো মিলই পাওয়া যাচ্ছে না(আমি তো পাচ্ছি না)। হ্যাঁ বড় হয়েছে স্বভাব বদলেছে,,নেগেটিভ চরিত্র হয়েছে কিন্তু একটু তো মিল রাখতেই পারতো চেহারার সাথে।
বড় গুগলি হিসেবে অশমি ঘোষকে(বর্তমানে সোহাগ জলে কাজ করছে) নিলে ছোট গুগলির সাথে মিলে যেতে,,একদম গুলুমুলু।মেয়েটাকে ভালোই লাগে খারাপ হতো না,,,,গুগলি চরিত্রটায় একে মানাতোও ভালো।
একদমই আমার নিজস্ব মতামত কেউ আবার কানাঘুষা শুরু করবেন না।”





