মিঠি, মিঠাই দুটো আলাদা চরিত্রে এক অভিনেত্রী অভিনয় করলেও তা বোঝা যাচ্ছে না! নিজের মধ্যে একেবারে আলাদা সত্তা ফুটিয়ে তুলেছেন তিনি! সৌমিতৃষার অভিনয়ে দর্শক

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে এই ধারাবাহিকটি টিভির পর্দায় অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে রেখেছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুকে। পর্দাতে মিঠাই রানী এবং তার উচ্ছে বাবুর জুটিকে দর্শক অত্যন্ত পছন্দ করে।

তবে সম্প্রতি মাথাচাড়া দিয়েছে মিঠাই ধারাবাহিকের শেষ হওয়ার জল্পনা। ভক্তরা এক প্রকারে নিশ্চিত হয়ে গেছে যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে তাদের প্রিয় ধারাবাহিক মিঠাই। কারণ গল্প যেদিকে এগোচ্ছে তাতে যে মিঠাই আর বেশিদিন এগোবে না সেটা বোঝাই যাচ্ছে। তবে এখন গল্প এগোচ্ছে পুরোটাই মিঠাইয়ের স্মৃতি ফেরানো নিয়ে।

তবে এই ধারাবাহিক এই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যায় একটি হলো মিঠাই এবং অন্যটি হলো মিঠি। দুজনের মুখের মিল থাকলেও পোশাক-আশাক চালচলন স্বভাব সবকিছু আলাদা। আবার মাঝে মধ্যে এ ধারাবাহিকের গল্প অনুসারে কখনো মিঠি সেজেছে মিঠাই আবার সম্প্রতি দেখা যাচ্ছে মিঠাই সেজেছে মিঠি।

কিন্তু দুটো চরিত্র একই অভিনেত্রী করা সত্ত্বেও যখন একটি চরিত্র আরেকটি চরিত্রের সাহায্যে তাদের মধ্যে কোন মিল নেই অর্থাৎ দেখে মনেই হচ্ছে দুটো আলাদা আলাদা মানুষ অভিনয় করছে। এই দেখেই অভিনেত্রীর অসাধারণ অভিনয়ের ক্ষমতার প্রশংসা করছে দর্শক। তাদের কথায় সৌমিতৃষার অভিনয় দক্ষতা এতটাই বেশি যে মিঠি এবং মিঠাই একইসঙ্গে দুটো চরিত্রের অভিনয় করেও নিজের মধ্যে একেবারে দুটো সত্তাকে ফুটিয়ে তুলছে

এই নিয়ে এক নেটিজেন লিখেছেন, “আগে মিঠি মিঠাই সাজতো আর এখন মিঠাই মিঠি সেজেছিল কিন্তু মিঠিও যেমন মিঠাই সেজে মিঠাই এর মতো অভিনয় করতে পারেনি তেমনই মিঠাই মিঠি সেজেছে কিন্তু মিঠাইকে মিঠির মতো লাগেনি আবার অভিনয়ও মিঠি এর মতো হয়নি অথচ এই দুই চরিত্র প্লে করছে একজনই ব্যক্তি একজন অভিনেত্রীর মধ্যো কতটা অভিনয় দক্ষাতা থাকলে একই শরীরে দুটো চরিত্র গঠন করে তা প্লে করতে পারে আমরা গর্বিত যে আমি এবং আমরা সৌমিতৃষা ম্যামের ফ্যান।”

RELATED Articles