‘রাজ্যের মানুষের মানসিকতা হল বিনা পরিশ্রমে টাকা পাওয়া’, বাংলায় বিজেপির ভোটের ফলাফল নিয়ে বঙ্গবাসীকে তুলোধোনা তথাগতর

Tathagata Roy commented on Lakshmir Bhandar: মিটেছে লোকসভা নির্বাচন। এবারের ভোটে বাংলা থেকে ৩০ আসনের লক্ষ্যমাত্রা নিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু ৩০ আসন তো দূর, তার ধারেকাছেই পৌঁছতে পারে নি পদ্ম শিবির। ১২টি আসনেই থেমে গিয়েছে বিজেপির রথের চাকা। আগের লোকসভা নির্বাচনের আসনও হারিয়েছে বিজেপি। এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপি এটা তথাগত রায় (Tathagata Roy commented on Lakshmir Bhandar)

তৃণমূল পেয়েছে ২৯টি আসন। তৃণমূলের এই জয়ের পিছনে যে মহিলা ভোট অনেকাংশে দায়ী, তা আর বলার অপেক্ষা রাখে না। মহিলাদের জন্য রাজ্যের নানান প্রকল্প তো রয়েছেই, তবে সবথেকে বড় মাস্টারস্ট্রোক হল লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমেই যে তৃণমূল মহিলা ভোটে আধিপত্য পেয়েছে, তা স্বীকার করেছেন বিরোধী নেতারাও। এবার সেই কথা বলতে গিয়ে বঙ্গবাসীকে আক্রমণ করলেন তথাগত রায় (Tathagata Roy commented on Lakshmir Bhandar)

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মন্তব্য করতে গিয়ে তথাগত রায় বলেন, “তৃণমূলের সব দুর্নীতি, সব চুরি ঢাকা পড়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। তবে এর একটা ভয়াবহ পরিণাম আছে” (Tathagata Roy commented on Lakshmir Bhandar)

নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “পৃথিবীর নিয়ম হচ্ছে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আর আজ রাজ্যের মানুষের মানসিকতা হল, বিনা পরিশ্রমে টাকা পাওয়া। সেটাই শিখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে বসে আহার-নিদ্রা করেই যদি টাকা পাওয়া যা, তাহলে তার থেকে বেশি আনন্দ আর কিছুতে নেই” (Tathagata Roy commented on Lakshmir Bhandar)

এদিন চিটফান্ড দুর্নীতির প্রসঙ্গও টানেন তথাগত রায়। তাঁর কথায়, “৮০-র দশকে, সিপিএম আমলে সঞ্চয়িতার মতো স্কিম ছিল। পরে সারদা হল, রোজভ্যালি হল। মানুষের টাকা চুরি হল। তারপরও মানুষ শেখেনি। এখনও সেই কিছু না করে টাকা পেতেই পছন্দ করে মানুষ। এর ভবিষ্যৎ ফল অত্যন্ত দুঃখজনক হবে, ভয়াবহ হবে”।

তবে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারই (Tathagata Roy commented on Lakshmir Bhandar) নয়, বিজেপির সংগঠনও যে বিজেপির ভরাডুবির জন্য দায়ী, সেকথাও এদিন স্বীকার করে নেন তথাগত রায়। সংগঠনে খামতি ছিল বলেই এই ফল বলে মনে করেন তিনি। তাঁর আরও দাবী, তৃণমূল পুলিশ-প্রশাসনকে হাতে রেখেই সংগঠনকে মজবুত করেছে। 

RELATED Articles