‘বিদায়ের পালা…’, সোশ্যাল মিডিয়ায় এ কী লিখলেন আয়েশা? অভিনয় জীবনকেই বিদায় জানাচ্ছেন না তো?

কিছুদিন আগেই বেঁটে হওয়ার ভালোমন্দ নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য (Ayesha Bhattacharya)। বেঁটে হওয়ার সুবিধা-অসুবিধা নিয়ে ভিডিও করেছিলেন। বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চতা নিয়ে কটাক্ষের মুখেও পড়তে হয় বেঁটে মানুষদের। অভিনেত্রী আয়েশা ভট্টাচার্যের উচ্চতা, ৫ ফুট ১ ইঞ্চি। আয়েশা নিজেই জানিয়েছেন, বেঁটে হওয়ার কারণে অনেক ভালো চরিত্র তাঁর হাত থেকে চলা যায়। তাকে নাকি শুনতে হয়েছে লম্বা নায়কের পাশে তাকে মানাবে না। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন আয়েশা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়েশা ভট্টাচার্য (Ayesha Bhattacharya) বলেন, “বেঁটে মানুষদের অনেক জ্বালা, আমাকেও সেটা সহ্য করতে হয়েছে। আমার উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। যেকারণে আমাকে অনেক ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। শুনতে হয়েছে নায়কের থেকে অনেকটা বেঁটে লাগছে। শুনতে খারাপ লাগলেও বিষয়টা মেনে নিয়েছি।”

‘আলোর কোলে’ ধারাবাহিকে নন্দিনীর চরিত্রে দেখা যাচ্ছিল আয়েশাকে (Ayesha Bhattacharya)। শোনা যাচ্ছে শেষ হতে চলেছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহেই শেষ হবে এই ধারাবাহিকের শ্যুটিং। সম্প্রতি ধারাবাহিকের শ্যুটিং শেষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগতাড়িত পোস্ট করেছেন আয়েশা (Ayesha Bhattacharya)।

তিনি (Ayesha Bhattacharya) লিখেছেন, “নন্দিনীর জার্নি শেষ হলো। বিদায়ের পালা….. আবার একটি পরিবারের ইতি ঘটলো! রোজ সকালে উঠে রেডি হয়ে দাসানি-২ স্টুডিওয়ে আসা, মেকাপ রুমের আড্ডা, মান অভিমান, মজা ঠাট্টা সবের ইতি ঘটলো আজ ..। প্রত্যেকদিন নন্দিনীর গয়না নিয়ে টানাটানি! যে কে আমার এই গয়না পড়বে!! আর সেই গয়না কেও পড়বেনা। কাল থেকে আলোর কোলে থেকে call time আর আসবেনা.. । The end of আলোর কোলে ……. Will miss you all.. আবার কোথাও অন্য ইউনিটে, অন্য প্রজেক্টে দেখা হবে …..।”

উল্লেখ্য, আয়েশা ভট্টাচার্যের (Ayesha Bhattacharya) বয়স ২৫। ১০ জুন নিজের জন্মদিন সেলিব্রেট করতে দেখা গেছে আয়েশাকে। ‘আলোর কোলে’ ধারাবাহিকের সেটে অনুরাগীদের আনা কেক কেটেছেন আয়েশা‌। জানা যায় এইমাত্র চার বছর বয়স থেকেই অভিনয় করছেন তিনি। রিয়েলিটি শো-এর হাত ধরে এই অভিনয় জগতে পা রেখেছিলেন। তারপর ধারাবাহিক, সিনেমাতেও কাজ করেছেন। সম্প্রতি, জিৎ অভিনীত ‘বুমেরাং’-এ পরিচারিকার চরিত্রে অভিনয় করেছেন আয়েশা (Ayesha Bhattacharya)। ‘বুমেরাং’ ছবিতে অভিনয় প্রসঙ্গে আয়েশা বলেছেন, এই ছবিতে নায়িকা রুক্মিণীর মতোই তাঁর চরিত্রটিও চ্যালেঞ্জিং।

RELATED Articles