শেষ হতে চলেছে জি বাংলার ( Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক। এই খবর সামনে আসার পর নতুন একটি খবর প্রকাশ্যে আসতে চলেছে। একইসঙ্গে বন্ধ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় দুই ধারাবাহিক। কিন্তু কেনই সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল তা জানা যায়নি। ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের পাশাপাশি শেষ হচ্ছে ‘অষ্টমী’ ধারাবাহিকও।
এপ্রিল মাসের ৭ তারিখে শুরু হয়েছিল সপ্তর্ষি মৌলিক ও ঋতব্রতা দে-র এই ধারাবাহিক জি বাংলা (Zee Bangla) চ্যানেলে শুরু হয়েছিল। মাত্র দুমাস পূর্ণ হয়েছে এই ধারাবাহিক। প্রথম প্রোমোর ট্র্যাক এখনো ধারাবাহিক আসেনি। অথচ তার আগেই শেষ হয়ে যেতে চলেছে। কম টিআরপি জেরে সন্ধ্যার স্লট থেকে সরানো হয়েছিল এই ধারাবাহিক। যোগমায়ার প্লট রাতে করে সেই জায়গায় সম্প্রচার শুরু করা হয় অষ্টমী ধারাবাহিকের। কিন্তু তাতেও বিশেষ একটা লাভ হয়নি। তাই এবার কঠিন সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ।
সূত্রের খবর, আজ নাকি ধারাবাহিকের ইউনিট মেম্বারদের জানানো হয়েছে বন্ধ হচ্ছে এই ধারাবাহিকটি। এই মাসের ১৫ তারিখ খুব সম্ভবত শেষ দিনের শুটিং হতে চলেছে এই ধারাবাহিক। তবে তার প্রয়োজন মাফিক বদলাতে পারে। ইতিমধ্যেই চ্যানেলের তরফে সামনে এসেছে গৌরব-ঐশানীর নতুন মেগা পুবের ময়নার প্রোমো সামনে এসেছে। অর্গানিকের প্রোডাকশন হাউসের এই মেগার পাশাপাশি ক্রেজি আইডিয়াসের নতুন ধারাবাহিক আসছে জি বাংলায় (Zee Bangla)। সূত্রের খবর, চ্যানেল কর্তৃপক্ষ খুশি নয় যোগমায়া এবং আলোর কোলের রেটিং নিয়েও। তাই যে কোনও এই ধারাবাহিকগুলির ওপর কোপ পড়তে পারে।
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ শেষ হতে চলেছে। সেই ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র শিমুলকে কতটা মিস করবেন মানালি নিজে। অভিনেত্রী জানিয়েছেন ‘খুব সুন্দর, স্মরণীয় একটা সফর। প্রত্যেক প্রোজেক্টে কিছু না কিছু স্পেশ্যাল একটা কিছু থেকে যায়। শিমুল চরিত্রটা আমার কাছে খুব স্পেশ্যাল। কালকে শেষদিনের শ্যুটিংয় খুব মন খারাপ হয়ে গিয়েছিল। এতদিনে সবাই পরিবারের মতো হয়ে গেছে, তাই সকলকে মিস করাটা থাকবে। দর্শক শিমুলকে ভালোবেসেছে এটাই অনেক। সিরিয়ালটা শেষ হলেও আশা করছি দর্শক শুধু শিমুল নয়, কার কাছে কই মনের কথার চরিত্রগুলোকে মনে রাখবে’।





