এবার করোনার থাবা বলিউডে। জনপ্রিয় ‘বেবি ডল’ গানটির গায়িকা কণিকা কাপুরের শরীরে করোনার ভাইরাস, COVID – 19 ধরা পড়েছে। বর্তমানে তিনি লক্ষ্ণৌ এর কিং জর্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন। জানা গিয়েছে কয়েক সপ্তাহ আগে তিনি লন্ডনে গিয়েছিলেন। দেশে ফিরেছেন ক’দিন আগেই। দেশে ফিরে রক্ত পরীক্ষা করানোয় জানা যায় তিনি করোনা আক্রান্ত। করোনা সংক্রমণের কথা কণিকা নিজেই জানান স্যোশাল মিডিয়ায়।
৪১ বছর বয়েসী এই গায়িকার বক্তব্য, ‘আমার কাছে এটা সাধারণ ফ্লু’র মতোই লাগছে। মৃদু জ্বর আছে আমার। তাছাড়া আমি ঠিক আছি। তবে আমাদের সংবেদনশীল নাগরিক এবং চারপাশের মানুষের জন্য আরও সতর্ক হতে হবে। আমরা আতঙ্কগ্রস্ত না হয়েই এসব মোকাবিলা করতে পারি। শুধুমাত্র বিশেষজ্ঞদের ও সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘জনপ্রিয় এই সংগীতশিল্পী আরও বলেন, এই পরিস্থিতি আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, যদি আপনাদের কারও মধ্যে এরকম কোনো লক্ষণ দেখা দেয়, দয়া করে নিজেকে আইসোলেশনে রাখুন আর কোভিড-১৯ পরীক্ষা করান।’





