‘আগামী ৬ মাস বিনামূল্যে রেশন রাজ্যবাসীকে’ : মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার নানা ধরণের পদক্ষেপ নিয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন রেশনে ফ্রিতে চাল দেওয়া। আগে ব্যক্তি পিছু ২ টাকা কেজি দরে ৫ কেজি চাল দেওয়া হত, এবার সেই চাল বিনামূল্যে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মমতা। কয়েকদিন আগেই কেন্দ্রীয় খ্যাদ্য মন্ত্রী ঘোষণা করেছিলেন যে এখন থেকে একসঙ্গে ৬ মাসের রেশন তোলা যাবে। এই মর্মে তিনি রাজ্য সরকারগুলিকেও নির্দেশ পাঠিয়েছিলেন। তার পরেই পশ্চিমবঙ্গে সেপ্টেম্বর পর্যন্ত ফ্রিতে চাল পাওয়া যাবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ৭ লক্ষ ৮৫ হাজার মানুষকে বিনামূল্যে চাল প্রদান করবে রাজ্য সরকার।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment