‘ইনসাফ চাই’, চার বছর কাটলেও জট খোলেনি সুশান্তের মৃত্যু রহস্যের, সুবিচার পেতে এবার বড় পদক্ষেপ নিলেন অভিনেতার দিদি

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মারা যাওয়ার চার বছর কেটে গিয়েছে। অনেকেই তাকে ভুলতে পারেননি। আগামী ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রয়াণের চার বছর পূর্ণ হবে। এবার তার আগেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট সুশান্তের দিদি শ্বেতা সিংহের। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। আত্মহত্যা নাকি খুন তার স্পষ্ট করে বলতে পারেনি কেউই। বহুদিন ধরে চলেছে তদন্ত।

প্রয়াত অভিনেতার (Sushant Singh Rajput) পরিবারের দাবি তারা এখনও কোন সঠিক উত্তর পাননি। আজও তারা অপেক্ষা করছেন। তাই এবার সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)-এর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সুবিচার পাওয়ার আশায় অনুরাগীদের এক হওয়ার ডাক দিলেন অভিনেতার দিদি। আগের বছর ১৪ জুন বান্দ্রার এক স্টুডিওতে সুশান্তের অনুরাগীদের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। প্রয়াত অভিনেতার স্মৃতিতে পুজো-প্রার্থনার কথাও জানিয়েছেন সুশান্তের দিদি।

শ্বেতা তাঁর পোস্টে লিখেছেন, “এ বার সময় হয়েছে। চলুন, আমরা এক হই এবং আমাদের প্রিয় সুশান্তের (Sushant Singh Rajput) মৃত্যুর ইনসাফ চাই।” অভিনেতার মৃত্যু দিনে তার বান্দ্রার বাড়িতে অনুরাগীদের যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। যেখানে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তাকে। জুন মাস এলেই ভাইয়ের কথা মনে পড়ে অভিনেতার দিদি শ্বেতার। মাসের শুরুতেই সুশান্তের (Sushant Singh Rajput) কথা মনে রেখে একটি পোস্টে তিনি লিখেছিলেন, “আজ ১ জুন। চার বছর আগে এই মাসেরই ১৪ তারিখ আমরা আমাদের প্রিয় সুশান্তকে হারিয়েছিলাম। সেই দিন ঠিক কী হয়েছিল, তার উত্তর আমরা এখনও খুঁজে বেড়াচ্ছি।”

কেদারনাথ ভ্রমণের কিছু ছবি শেয়ার করে শ্বেতা তাঁর পোস্টে লিখেছিলেন, “আমি প্রার্থনা করব বলে কেদারনাথ গিয়েছিলাম। ভেবেছিলাম, ভাইয়ের (Sushant Singh Rajput) স্মৃতি আরও ভাল করে অনুভব করতে পারব। খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কেদারনাথে পৌঁছনোর সঙ্গে সঙ্গে চোখে জল এসে যায়। কিছুটা হাঁটার পরে বসে পড়ি, চোখের জ‌ল উপচে আসে।”

তিনি আরও বলেন, “ওর উপস্থিতি আমার চার পাশে অনুভব করছিলাম। মনে হচ্ছিল, ওকে জড়িয়ে ধরি। ও যেখানে বসে ধ্যান করত, সেখানে বসেই ধ্যান করছিলাম। মনে হচ্ছিল, ও সত্যিই আমার সঙ্গে আছে, আমার মধ্যে আছে। এমন আগে কখনও অনুভব করিনি।” উল্লেখ্য, অভিনেত্রী সারা আলি খানের বিপরীতে সুশান্ত (Sushant Singh Rajput) অভিনয় করেছিলেন ‘কেদারনাথ’ ছবিতে। সেই ছবির শুটিং থেকে কেদারনাথের বহু ছবি শেয়ার করেছিলেন প্রয়াত অভিনেতা।

আরও অন্যান্য খবর