উত্তরবঙ্গ ভিজছে বৃষ্টিতে, দক্ষিণবঙ্গ ভিজছে ঘামে! জামাইষষ্ঠীতে মিলবে স্বস্তি নাকি আরও বাড়বে গরম? কী জানাচ্ছে হাওয়া অফিস?

Monsoon in South Bengal: গরমে নাজেহাল পরিস্থিতি বঙ্গবাসীর। বেশ কিছুদিন ধরেই তাপমাত্রা উর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গবাসীর আদ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল পরিস্থিতি। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বুধবার পর্যন্ত এই অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবারে রাজ্যজুড়ে স্বস্তির বৃষ্টিতে ভিজবে বলে আশা দেখিয়েছে হাওয়া অফিস (Monsoon in South Bengal)। উত্তরবঙ্গে ৩১শে মে থেকে একই জায়গায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু। বুধ ও বৃহস্পতিবারের মৌসুমী বায়ুর অবসর হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা আহমেদনগর, নিজামাবাদ,সুকমা, মালকানগিরি, বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখাটির একটি অংশ ইসলামপুরে দাঁড়িয়ে রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অস্বস্তিকর আবহাওয়া। এই সপ্তাহ থেকেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। এর মধ্যেই বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে (Monsoon in South Bengal)। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে । এছাড়াও গরম অস্বস্তিকর পরিবেশ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।

চলতি সপ্তাহের বৃহস্পতিবারে ভিজবে দক্ষিণবঙ্গের জেলাগুলি (Monsoon in South Bengal)। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সাথে বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে (Monsoon in South Bengal)। সোমবার সকাল থেকে আদ্রতাজনিত অস্বস্তিতে বঙ্গবাসী। রবিবার তাপমাত্রা ৪০ ডিগ্রির থেকে কম ছিল। তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষকে। সোমবারও এমনই আবহাওয়া চলবে।

সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, সেসময় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গের পাঁচ জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া (Monsoon in South Bengal)

RELATED Articles