বাবা হয়েও কোনও যোগাযোগ রাখেননি প্রসেনজিৎ! অবহেলিত জীবন প্রসেনজিতের বড় মেয়ের!

বাংলা চলচ্চিত্রে (Bengali tollywood industry) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) অবদান নিয়ে যেমন প্রশংসার শেষ নেই তেমনই তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটা ছেঁড়ারও শেষ নেই। তিনবার বিয়ে করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহ ঠাকুরতাকে (Aparna Guho Thakurta) ডিভোর্স দেওয়ার পর তিনি বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী অর্পিতা পালকে (Arpita paul)। বর্তমানে অর্পিতা এবং প্রসেনজিতের ছেলে তৃষাণজিৎকে নিয়ে তাদের সোনার সংসার। কিন্তু অনেকেই জানেন না, প্রসেনজিতের বড় মেয়ে প্রেরণা চ্যাটার্জীর (Prerna Chatterjee) কথা।

হ্যাঁ, প্রসেনজিতের বড় মেয়ে প্রেরণা চ্যাটার্জী অনেক অবহেলিত হয়েই বড় হয়েছেন। বাবা হয়েও প্রসেনজিৎ সেভাবে তার সাথে যোগাযোগ রাখেন নি, আর তিনিও নিজেকে লাইম লাইটে থেকে দূরে রেখেছেন। জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের সাথে বিবাহ বিচ্ছেদের পর প্রসেনজিৎ ১৯৯৭ সালে বিয়ে করেন অপর্ণা গুহ ঠাকুরতাকে। এরপর ২০০১ সালে জন্ম হয় তাদের বড় মেয়ে প্রেরণা চ্যাটার্জীর।

এর ঠিক পরের বছর অপর্না ও প্রসেনজিতের ডিভোর্স হয়ে যায়। তখন অপর্ণা তাদের একমাত্র মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান। এই বিয়ে ভাঙ্গার কারণ হিসেবে জানা যায় যে প্রসেনজিতের সাথে নায়িকাদের ঘনিষ্ঠতা মানতে পারেন নি তিনি, বিয়ে ভাঙার পরে অপর্না তার মেয়েকে নিয়ে লাইম লাইটের বাইরে চলে যান। তবে অপর্ণা প্রসেনজিৎ এর মেয়ে প্রেরণা রূপোলি পর্দায় না এলেও তার রূপে সে যে কোন‌ও অভিনেত্রীকে ছাড়িয়ে যেতে পারবে।

২২ বছরের প্রেরণা এখন মায়ের সাথে লন্ডনে থাকে সে আইন নিয়ে পড়াশোনা করছে এবং বিদেশে নিজেদের মতো করে জীবন কাটাচ্ছে তারা। তাদের দুজনের সাথে প্রসেনজিতের কোন যোগাযোগ নেই। বাবাকে মিস করেন প্রেরণা কিন্তু তিনি যোগাযোগ রাখতে চান না বাবার সাথে।

যদিও পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ আছে তার,বেশ কয়েক বছর আগে পরিচালক সুদেষ্ণা ঘোষ ও অভিজিতের সাথে তার একটি ছবি ভাইরাল হয় যার,এরপরে অনেকেই ভাবতে থাকেন যে এইবার হয়তো বাংলা চলচ্চিত্র জগতে পাড়ি দেবে প্রেরণা। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানান তিনি তার বড় মেয়েকে জড়িয়ে ধরতে চান কিন্তু তিনি জানেন না এই জীবনে তিনি সেই সুযোগ আর পাবেন কিনা।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles