দেবতা (Debota) বা আক্রোশ সিনেমার (Bengali movie) কথা বললেই সবার আগে মনে পড়ে যে অভিনেতার মুখ তিনি ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। বড় পর্দার (tollywood) পাশাপাশি ছোটপর্দায় (television) স্টার জলসার (star jalsha) জনপ্রিয় ধারাবাহিক (serial) ‘বন্ধন’ এও তার রাশ ভারী ব্যক্তিত্বের অভিনয় ধারাবাহিকটিকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছিল, সেই মানুষটি কিনা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি! কেমন আছেন তিনি এখন?
শতরঞ্জ কে খিলাড়ী, ঘরে বাইরে,মহা পৃথিবী, বন্ধন ইত্যাদি ছবির পাশাপাশি ছোট পর্দা তেও তিনি নিজেকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেছিলেন। তারপর একটা সময়ের পর স্বেচ্ছায় বিনোদন জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। দীর্ঘ বেশ কয়েক বছর পরে ২০২৩ এ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত রক্তবীজ এ তার অভিনয় দেখে আবারও নস্টালজিক হয়ে পড়েন দর্শক।
ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কারণ
এই রক্তবীজ ছবির আগেই কোভিড পিরিয়ডে করোনায় আক্রান্ত হন অভিনেতা, আর তারপর ডেঙ্গু জ্বর হয় তার। সেই সময় দর্শকরা রীতিমত উদ্বিগ্ন হলেও বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। বর্তমানে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। মুসৌরিতে তার বাড়িতে থাকাকালীনই ঘটেছে এই ঘটনা। ঘনিষ্ট সূত্রে পাওয়া খবর অনুযায়ী তার মাইল্ড হার্ট এ্যাটাক হয়েছে।
ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বর্তমান অবস্থা
অভিনেতাকে দেরাদুনের এক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে আইসিউতে স্থানান্তরিত করেন। তবে বর্তমানে চিন্তার কোন কারণ নেই, চিকিৎসকরা জানিয়েছেন এখন তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। শোনা যাচ্ছে যে, তিন দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি এবং বর্তমানে আগের থেকে কিছুটা ভালো আছেন অভিনেতা।
আগামীতে বেশ কয়েকদিন তাকে হাসপাতালে রাখা হবে বলা হলেও এখন তাকে আইসি ইউ থেকে জেনারেল বেডে পাঠানো হয়েছে। ৭৭ বছর বয়সী বর্ষীয়ান এই অভিনেতার অসুস্থতাজনিত খবরে চলচ্চিত্র জগতে একটা আশঙ্কার মেঘ ঘনিয়ে এসেছিলো। তবে অভিনেতার শরীর নিয়ে এখন আতঙ্কিত হওয়ার কিছু নেই জানতে পেরে চিন্তামুক্ত হয়েছেন সকলেই।





