লকডাউনে বাঙালির বিনোদনের ভার নিয়েছে হইচই, একের পর এক ব্লকবাস্টার ডিজিটাল প্রিমিয়ার

বিশ্বব্যাপী মানুষের কাছে বাংলাকে জনপ্রিয় করে তুলেছে হইচই (HoiChoi)। সময়ের সাথে সাথে তারা মানুষের জন্য নিয়ে এসেছে নতুন সব ওয়েব সিরিজ। বলিউডকে এখন টক্কর দিচ্ছে এই সব ওয়েব কনটেন্ট।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে, বিনোদন জগতের চৌহদ্দির বাইরে গিয়ে, বিশ্বব্যাপী বাংলা ও বাঙালির কাছে ব্যপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলা ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ (HoiChoi)। আর যে সময় মানুষ বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছে ঠিক সেই সময় তাদের বিনোদনের ভার নিয়ে দর্শকদের একের পর এক ব্লকব্লাস্টার ডিজিটাল প্রিমিয়ার উপহার দিচ্ছে ‘হইচই’ (HoiChoi)।

সময় কাটানোর জন্য দর্শকদের পছন্দসই একরাশ কনটেন্ট নিয়ে হাজির হইচই (HoiChoi), যা কি না একঘেয়েমি লকডাউনকে কিছুটা হলেও করে তুলেছে মজাদার এবং রোমাঞ্চকর। অতএব শুধু বাড়ি বসে কাজ নয়, কাজের সাথে চলবে হইচই প্রিমিয়ার।

করোনার সংক্রমনের হার যেমন দিন প্রতিদিন বেড়েই চলেছে তেমন ভাবে হইচই-এর ট্রাফিকও বেড়েই চলেছে প্রতিদিন।
তবে করোনা যেভাবে মানুষকে দুশ্চিন্তায় ফেলেছে, জীবন মৃত্যুর দোরগোড়ায় এসে দাঁড় করিয়েছে , ২১ দিনের বন্দীদশা উপহার দিয়েছে , হইচই সেক্ষেত্রে একটু আনন্দের সময়।

দেশজুড়ে লকডাউনের প্রথম সপ্তাহেই ‘হইচই’-এর ট্রাফিক এক ধাক্কায় বেড়ে গিয়েছে প্রায় চার গুণ। আর এখন প্রতিদিন সেই ট্রাফিক প্রায় দু’ থেকে তিন গুণ করে বাড়ছে।

মানুষের বিনোদনে ইতিমধ্যেই পুরনো ক্লাসিক, নতুন ব্লকবাস্টার, হইচই অরিজিন্যালসের সিনেমা, ওয়েব সিরিজ থেকে শর্ট ফিল্ম ইত্যাদি একগুচ্ছ কনটেন্ট থালায় করে দর্শকদের সামনে সাজিয়ে দিয়েছে ‘হইচই’ (HoiChoi)। সঙ্গে প্রতি সপ্তাহে থাকছে নতুন নতুন চমক।

মার্চের প্রথমার্ধেই স্ট্রিমিং শুরু হয়ে গিয়েছে রুদ্রনীল ঘোষ, রাজদীপ গুপ্ত, শাঁওলি চট্টোপাধ্যায় ও খরাজ মুখোপাধ্যায় অভিনীত ‘রহস্য রোমাঞ্চ সিরিজ ২’-এর। প্রথম সিরিজের পরে দ্বিতীয় এই সিরিজটিও দর্শক মহলে হইচই ফেলেছে। মেগা ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ারে মুক্তি পেয়েছে একগুচ্ছ নতুন সিনেমা যেখানে রয়েছে, সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’, সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে তৈরি সন্দীপ রায় পরিচালিত ‘প্রফেসর শঙ্কু ও এলডোরাডো’। এছাড়াও স্ট্রিমিং শুরু হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনীর প্রেক্ষাপটে তৈরি ‘একাত্তর’-এর।

শুধু এগুলিই নয়, আরো নতুন চমক নিয়ে আসছে হইচই, যেখানে আছে ৭টি ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার এবং একটি ওরিজিনাল ওয়েব সিরিজ।

বিভিন্ন দেশ থেকে আসা ট্রাফিক নিয়ে ‘হইচই’-এর সহ প্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা জানিয়েছিলেন, বিশেষত ২০২০-এর অন্যতম বাংলা সুপারহিট সিনেমা ‘দ্বিতীয় পুরুষ’-এর টেলিভিশন প্রিমিয়ার হওয়ার আগেই ‘হইচই’তে ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হওয়ায় ট্রাফিকের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সম্প্রতি যে সিরিজগুলি এবং সিনেমাগুলি ‘হইচই’তে সবথেকে বেশিবার দেখা হয়েছে সেগুলি হল, ‘ব্যোমকেশ সিজন ৫’, ‘শব্দ-জব্দ’, ‘মন্টু পাইলট’, ‘রহস্য রোমাঞ্চ সিরিজ ২’, ‘বন্য প্রেমের গল্প’, ‘গোত্র (ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার)’, ‘গুমনামি’, ‘পাঁচফোড়ন ২’ এবং সদ্য মুক্তি পাওয়া ‘দ্বিতীয় পুরুষ’।

এ থেকে বোঝাই যাচ্ছে লকডাউনের দিনগুলোতে বাড়ি বসে বিনোদন একদম নিশ্চিত করে দিয়েছে “হইচই” (HoiChoi)।

RELATED Articles

Leave a Comment