Covid19 Crisis: ভাড়াটে স্বাস্থ্যকর্মী, বাড়ি খালি করে দিতে বললেন মালিক!

ভাড়াটে স্বাস্থ্যকর্মী মানে করোনাবাহক-এর সম্ভাবনা! তাই ভাড়াটে নার্সকে বাড়ি ছেড়ে চলে যেতে বললেন পুরসভার কর্মী মালিক। ঘটনাটি ছত্তিশগড়ের বিলাসপুরের। অভিযুক্ত বাড়ির মালিকের নামে দায়ের করা হয়েছে এফআইআর।

ওই স্বাস্থ্যকর্মী নার্সের অভিযোগ, নিয়মিত হাসপাতালে গিয়ে রোগীদের সেবা করেন তিনি। তাই তিনিই বাড়িতে বয়ে আনছেন সবচেয়ে বেশী জীবাণু। এমনকি তিনি হতে পারেন করোনাভাইরাসের বাহকও। এমন দাবি করেই তাঁকে বাড়ি খালি করে দিতে বলেন বাড়ির মালিক সীতরাম জয়সোয়াল। ফলে বাড়ি খালি করে বিলাসপুরের কাছে নিজের গ্রামের বাড়িতে ফিরে যেতে বাধ্য হন ওই নার্স।

যদিও বাড়ির মালিক ওই ব্যক্তি অবশ্য অস্বীকার করেছেন তাঁর বিরুদ্ধে আনা সমস্তরকম অভিযোগ। বরং পাল্টা তাঁকেই ফাঁসানোর অভিযোগ করেছেন তিনি। তাঁর বক্তব্য, হাসপাতালের চাকরি ছেড়ে দিতে চাইছিলেন ওই নার্স। তাই নিজের ইচ্ছাতেই বাড়ি খালি করে চলে যান তিনি।

পুলিশ সূত্রে খবর, যে চিকিৎসকের সঙ্গে ওই নার্স কাজ করেন তিনিই ওই পুরকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারা ও মহামারী আইন অনুযায়ী ওই বাড়িমালিকের নামে এফআইআর দায়ের করা হয়। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

অন্যদিকে এখনও অবধি ছত্তিশগড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৭। এদের মধ্যে একজন বিলাসপুরের বাসিন্দা।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment