মাত্র ১০দিনেই মুখ বদল, নতুন ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’-এ এল বিরাট পরিবর্তন

কলকাতা আর হলুদ ট্যাক্সি, এই দুইয়ের মেলবন্ধনেই শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ না হয়’। এক মহিলা ট্যাক্সি চালকের গল্প নিয়েই তৈরি এই ধারাবাহিকের প্রেক্ষাপট। গত ১২ই এপ্রিল থেকে সম্প্রচার শুরু হয়েছে এই ধারাবাহিকের। প্রধান চরিত্রে রয়েছেন অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখোপাধ্যায়।

আরও পড়ুন- রিয়্যালিটি শো-র জয়ী না হয়েও মানুষের মন জয় করেছেন, জন্মদিনে ফিরে দেখা অরিজিৎ সিং-এর অদেখা কিছু মুহূর্ত

টিআরপি তালিকায় এখনও সেরা দশে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। ঊর্মি ও সাত্যকির টক-ঝাল সম্পর্কের রসায়ণ একটু একটু করে দর্শক মনে জায়গা করে নিচ্ছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকে ঘটে গেল চরিত্র বদল। সাত্যকির অর্থাৎ ধারাবাহিকের মুখ্য পুরুষ চরিত্রের পরিবারের বয়স্ক চরিত্র সাত্যকির ঠাম্মি, রমার চরিত্রে শুরু থেকে অভিনয় করছিলেন অভিনেত্রী অলকানন্দা রায়। কিন্তু এবার থেকে রমার চরিত্রে দেখা যাবে কল্যাণী মন্ডলকে।

মাত্র ১০দিনেই মুখ বদল, নতুন ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’-এ এল বিরাট পরিবর্তন

এর আগে ‘কে আপন কে পর’ ধারাবাহিকে পরমের মায়ের ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করেছেন তিনি। কিন্তু হঠাৎ ঠিক কী কারণে এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অলকানন্দা রায়, তা অবশ্য জানা যায়নি।

শহুরে বড়োলোক বাড়ির মেয়ে কোনও বিলাসী জীবন, কর্পোরেট ওয়ার্ল্ডের চাকরি না করে ট্যাক্সি চালাচ্ছে, তবে দায়ে পড়ে একেবারেই নয়, বরং নিজের ইচ্ছায়, শখ করে। এই নারী চরিত্রকে কেন্দ্র করেই এগোবে গল্প। ট্যাক্সি চালানোর মধ্যে দিয়েই হঠাৎ তাঁর দেখা গল্পের নায়কের সঙ্গে।

আরও পড়ুন- সুরেলা কণ্ঠ! অসাধারণ গান গেয়ে ইন্ডিয়ান আইডলের মঞ্চ মাতাচ্ছেন বনগাঁর মিষ্টি মেয়ে অরুনিতা

একদিন বাড়ি ফেরার পথে একদল বখাটে ছেলে শ্লীলতাহানির চেষ্টা করেছিল ঊর্মির। তাদের হাত থেকে নায়িকাকে রক্ষা করে ট্যাক্সিচালক সাত্যকি। এরপর থেকেই এই ট্যাক্সিচালকের প্রতি মুগ্ধ সে। মধ্যবিত্ত পরিবারের এই ছেলের কাছেই ট্যাক্সি চালানোর খুঁটিনাটি শেখে ঊর্মি। কিন্তু এরই মধ্যে আচমকাই ঘটবে এক দুর্ঘটনা। এর জেরেই পালটে যাবে ঊর্মির জীবন। কেমন হবে ঊর্মি-সাত্যকির এই পথ চলার গল্প, জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়।

RELATED Articles