টিআরপি পরীক্ষার রেজাল্ট আউট ! কামাল করে দেখাল কথা-গীতা ! অনেকটাই পিছিয়ে জগদ্ধাত্রী, সুধা, শ্যামলীরা!

সিরিয়ালে কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে যেমন দর্শকদের মধ্যে উৎসাহ থাকে সেরমই উৎসাহ নিয়ে দর্শকরা অপেক্ষা করেন টিআরপি (TRP) রেজাল্ট জানার জন্য। কোন ধারাবাহিক কাকে টেক্কা দিয়ে ১ নম্বর জায়গা দখল করল সেই নিয়ে জোরদার চর্চা চলে। স্টার জলসা (Star Jalsha)-র ধারাবাহিক নাকি জি বাংলা (Zee Bangla)-র ধারাবাহিক কে হবে প্রথম এই নিয়েও চলে জোর আলোচনা।

সপ্তাহের মাঝামাঝি বৃহস্পতিবার আসা মানেই টিআরপির লড়াইয়ের রেজাল্ট আউট। এ সপ্তাহে কপাল পুড়েছে জি বাংলার। গত সপ্তাহের শীর্ষস্থান হারিয়ে এই চ্যানেল। সেই জায়গা দখল করেছে স্টার জলসার সাহেব সুস্মিতার ধারাবাহিক ‘কথা’।

বর্তমান বাংলা ধারাবাহিকগুলি টিআরপির ওপর নির্ভর করেই বেঁচে থাকে। এখন ধারাবাহিকের গল্প ঢিমেতালে চললেই কমে যায় টিআরপি ফলে সেই ধারাবাহিককে শেষ করে আনতে হয় নতুন ধারাবাহিক। ফলে একটি ধারাবাহিককে প্রত্যেক সপ্তাহেই নতুন নতুন চমক দিয়ে দর্শকদের ধরে রাখতে হয়। কোন ধারাবাহিক নিজের চমকে দর্শকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সেটির ফলাফলই টিআরপির রেজাল্ট বেরলে জানা যায় ।

এই সপ্তাহে খুব একটা ফারাক নেই। পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু। চতুর্থস্থানে রয়েছে উড়ান। তৃতীয়স্থানে রয়েছে ফুলকি। দ্বিতীয়স্থানে রয়েছে কথা। আর টিআরপির লড়াইয়ে সবাইকে হারিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে গীতা এল.এল.বি। বহুদিন পর আবার নিজের স্বমহিমায় ফিরেছে স্টার জলসা। ফলে এ সপ্তাহে অনেকটাই কোনঠাসা জি বাংলা। প্রথম পাঁচে জায়গা হয়নি জগদ্ধাত্রী, শুভ বিবাহ,কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকগুলির।

  • প্রথম- গীতা এল.এল.বি (৭.৫)
  • দ্বিতীয়- কথা (৭.৩)
  • তৃতীয়- ফুলকি (৭.১)
  • চতুর্থ- উড়ান (৬.৯)
  • পঞ্চম- নিম ফুলের মধু (৬.৪)
  • ষষ্ট- জগদ্ধাত্রী (৬.৩)
  • সপ্তম- রোশনাই, কোন গোপনে মন ভেসেছে (৬.১)
  • অষ্টম- শুভ বিবাহ (৬.০)
  • নবম- বঁধুয়া (৫.৪)
  • দশম- অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল, ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.৩)
Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles