গত বছর বড়দিনে মুক্তি পেয়েছিল বাংলা ছবি প্রধান (Pradhan)। এই ছবি মূল চরিত্রে অভিনয় করতে দেখা যায় দেবকে। এই ছবির হাত ধরে বড় পর্দায় আসেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন সৌমিতৃষা কুণ্ডু। সোহম চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় আরো কিছু তারকাকে এই ছবিতে দেখা যায়। এই ছবি রমরমিয়ে বক্স অফিসে ১০০ দিন পার করেছে। সেই উপলক্ষে দর্শকদের কি জানালেন দেব?
প্রধান (Pradhan) ছবি ১০০ দিন পার করতেই উদযাপনে মাতলেন দেব, সৌমিতৃষারা। ১০০ দিন পারের সাফল্য তারা ভাগ করে নেন সকলের সাথে। কেক কেটে উদযাপন করেন তারা। সামনের লোকসভা ভোট প্রচারে ব্যস্ত প্রত্যেক দলের কর্মীরা। ব্যস্ত ছিলেন দেবও। ভোটের প্রচারের ফাঁকে নিজের ছবির উদযাপনে অংশগ্রহণ করেছিলেন অভিনেতা।
মাল্টি কালারের শার্ট আর জিন্স পড়ে অনুষ্ঠানে আসেন দেব, তার পাশেই ছিলেন এই ছবির নায়িকা সৌমিতৃষা। অল ব্ল্যাক লুকে সেজেছিলেন তিনি, সঙ্গে গলায় মুক্তোর হার। ছবির সাফল্য উদযাপনে এসেছিলেন মমতা শঙ্কর, ছবির পরিচালক ও প্রযোজক। প্রত্যেককে একসাথে কেক কাটতে দেখা যায়।
২০২২ সালে বড়দিনের মুক্তি পেয়েছিল প্রজাপতি, সেই ছবিটি ও ব্লকবাস্টার হিট করেছিল। ১০০ দিনের বেশি সময় ধরে বক্স অফিস ছেড়েছিল প্রজাপতি। এরপর ২০২৩-এ বড়দিনে মুক্তি পাওয়া ছবি প্রধানও সেই সাফল্য পেল। প্রধান (Pradhan) ছবি বক্স অফিসে ১০০ দিন পার করতেই উদযাপনে মাতলেন অভিনেতা-অভিনেত্রীরা। দেব তার ছবির সাফল্যের কথা ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি এদিন ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘আবারও একটি সেঞ্চুরি। ধন্যবাদ আমার দর্শকদের। আমি গর্বিত।’
প্রধান (Pradhan) ছবির সাথে মুক্তি পেয়েছিল আরো বড় বড় বাজেটের ছবি। কাবুলিওয়ালা, ডাংকি, সালার সব ছবিকে টেক্কা দিয়ে দর্শকদের মন জয় করেছে প্রধান। এই ছবির হাত ধরে প্রযোজকদের ঘরে ঢুকেছে বড় অংকের টাকা। গত দু বছরের মত এ বছরও বড়দিনে আসবে দেবেন নতুন ছবি। অভিজিৎ সেনের পরিচালনা ও অতনু রায়চৌধুরীর প্রযোজনায় আসবে দেবের নতুন ছবি। তবে ছবির নাম এখনো ঘোষণা করা হয়নি।
সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে অভিনয় করেছেন দেব। শোনা যাচ্ছে এই ছবি আসতে পারে পুজোর সময়। বর্তমানে অভিনেতা ব্যস্ত খাদান ছবির শুটিংয়ে। যদিও তিনি ব্যস্ত আরও বড় কাজে। ছবির শুটিং বন্ধ রেখে তিনি এখন লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত হয়েছে। ঘাটালের তৃণমূল প্রার্থী হিসেবে তাকে দেখা যাচ্ছে।





