ছোটপর্দায় বেশ পরিচিত মুখ বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। বেশিরভাগ সিরিয়ালের ঠাকুমা, দিদিমার চরিত্রে তার দেখা মেলে। রোজই বিকেল হলে তাঁকে টেলিভিশনের পর্দায় তাঁকে দেখেন দর্শকরা। তবে এখন আর দেখা মিলছে না তার। তিনি হাসপাতালে জীবন-মরণ যুদ্ধ করে চলেছেন। ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। প্রবীণ অভিনেত্রীর হাসপাতালের বিল ক্রমশ বেড়েই চলেছে। নিজের চিকিৎসা করাতে গিয়ে এর আগেও সর্বস্বান্ত হয়েছেন তিনি। পরিবার সূত্রে খবর মিলেছিল কোমায় রয়েছেন অভিনেত্রী।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে পেটের ক্যানসারে আক্রান্ত তিনি। সম্প্রতি হার্টের জন্য প্রেসমেকারও বসানো হয়। এদিকে চিকিৎসকরা জানাচ্ছেন, অভিনেত্রীর কিডনি আর সচল নেই। এক ছেলে এক মেয়ে থাকলেও মায়ের চিকিৎসায় মুখ ফিরিয়েছেন সন্তানরা। এমনকি ধার করে বিল মেটাচ্ছেন বাসন্তীদেবীর গাড়ির চালক। এবার এই বর্ষীয়ান অভিনেত্রীর পাশে এসে দাঁড়ালেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তিনি বাসন্তী দেবীর জন্য আর্থিক সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন।
একসময় থিয়েটার থেকে সিনেমা কিংবা ছোট পর্দায় অভিনয় করেছেন তিনি। ‘গীতা এল বি’ সিরিয়ালের শুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ক্যানসারে আক্রান্ত এই অভিনেত্রী বর্তমানে আইসিইউতে রয়েছেন।
টলিপাড়ার অন্দরে শোনা যাচ্ছে এই বর্ষীয়ান অভিনেত্রীর সন্তানদের নিয়ে বিভিন্ন কথা। যে সময়ে মায়ের পাশে থাকতে অস্বীকার করেছেন অভিনেত্রীর সন্তানরা, সেসময় তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির এক অভিনেতা। ভক্তদের কাছে বাসন্তী দেবীর জন্য আর্থিক সাহায্য চেয়েছেন তিনি। সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন সকলকে।
ভাস্বর চট্টোপাধ্যায় ফেসবুক পোস্টে লিখেছেন, “সকলের প্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় অসুস্থ দীর্ঘদিন। ক্যান্সার ছাড়াও নানান ধরনের অসুস্থতা রয়েছে তাঁর। সম্প্রতি কিডনির এবং হার্টের সমস্যার জন্য অনেক দিন আইসিইউ ভর্তি আছেন। দমদম স্টেশন সংলগ্ন একটি ছোট নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। পারিবারিক অবস্থা একেবারেই স্বচ্ছল লয়। তার মধ্যে বছরে কয়েকবার অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি থাকতে হয় তাঁকে। আমরা সবাই যে যার মতো করে চেষ্টা করছি। আপনাদেরও পাশে চাই। নীচে বাসন্তী দির একাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হলো, পাশে দাঁড়ান। শেয়ার করুন।” পোস্টের সাথে ব্যাঙ্ক ডিটেইলসও দিয়েছেন অভিনেতা। কোনও সহৃদয় ব্যক্তির আর্থিক সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন ভাস্কর।
আর্থিক সাহায্যের বিশদ তথ্য-
Basanti Chatterjee
SBI, B.T. Road
Account no- 34560424532
IFSC – SBIN0003721
CIF code -88069126985





