ব্যবসায় দারুন উন্নতির যোগ মিথুন ও সিংহ রাশির, বিদেশ যাত্রার সম্ভাবনা কন্যা রাশির, জেনে নিন আজকের রাশিফল

আজকের রাশিফল

শনিবার, ২৩ মার্চ ২০২৪

মেষ রাশি (২১ মার্চ – ২০এপ্রিল): আজকের দিনটি বৈদেশিক কাজে অগ্রগতির জন্য। শিল্পী ও কলাকুশলীদের রোজগার বৃদ্ধি পাবে। পড়াশোনায় মনযোগী হতে হবে। প্রেম ভালোবাসায় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। সংসারের কাজে সন্তানকেও পাশে পাবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): এদিন প্রত্যাশা পুরণের দিন। পৈত্রিক সম্পত্তির কাজে আজ উন্নতি আসবে। বাড়িতে আত্মীয় আসবে এদিন। পরিবারের কোনও সমস্যা থাকলে তা আজ সমাধান হবে। মায়ের আশীর্বাদ পাবেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজকের দিনটি বৈদেশিক যোগাযোগে হবে। ই কমার্স ব্যবসায়ীদের রোজগার ভালো হবে। গৃহস্থালী কাজে ভাই বোনের সাহায্য পাবেন। প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি হবে এদিন।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): রোজগারের জন্য দিনটি খুব শুভ। খাদ্যের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো লাভ হবে। গৃহস্থালী কাজে অগ্রগতি আসবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে দিন। নানান উৎস থেকে রোজগার হবে আজকের দিনে।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): হারানো সম্মান মর্যাদা ফিরে পাবেন আজকে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন। চাকরিজীবী ও ব্যবসায়ীদের রোজগার ভালো হবে। ঘরের কাজে জীবন সঙ্গীর সাহায্য পাবেন।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): আজকের দিনটি বিদেশ যাত্রার সম্ভাবনা। ভিসা লাভ হবে আজকের দিনে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সফল হবেন। ব্যবসার জন্য দূরে কোথাও যেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজ আয় বৃদ্ধি হবে। বন্ধুর সাহায্য পাবেন আজকের দিনে। বড় ভাইবোনদের কাছ থেকে বকা খেতে হতে পারে। পারিবারিক কোনকোনও সঙ্কটে শুভাকাঙ্খীর সাহায্য পাবেন। চাকরিজীবীদের বকেয়া টাকা ফেরত পাবেন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): আজকের দিনটি খুব শুভ হবে এই রাশির জন্য। বেকারদের চাকরি সংক্রান্ত বিষয়ে ভালো খবর আসবে। আজ সামাজিক কাজে সাফল্য আসবে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ উচ্চ শিক্ষায় সাফল্য আসবে। জীবিকার প্রয়োজনে বিদেশ যাওয়ার সম্ভাবনা। সাংসারিক ক্ষেত্রে আজ উন্নতি হবে। শিক্ষা ও গবেষণামূলক কাজে সফল হবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজকের দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের জন্য ভালো। রোজগারের ক্ষেত্রে শেয়ার ব্যবসায়ীরা সফল হবেন। আইনগত জটিলতা ও চেক সংক্রান্ত জটিলতার অবসান হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজকের দিনটি শুভ এই রাশির জন্য। দাম্পত্য জীবনে শান্তি আসবে। এদিন জীবন সঙ্গীর সাহায্য পাবেন। অংশিদারী ব্যবসায় ভালো লাভ হবে আজ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): কর্মক্ষেত্রে সহকর্মীর সাহায্য পাবেন। ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নিতে হতে পারে। গৃহস্থালী ক্ষেত্রে জটিলতা এড়িয়ে চলুন। সাংসারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles