রণবীর সিংকে নিয়ে কোন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ভূমি পেডনেকর?

ফের স্বমহিমায় ভূমি পেডনেকর। এবারে তিনি বেশকিছু বলিউড সেলিব্রেটিদের নিয়ে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিলেন যা রীতিমতো ভাবিয়ে তুলেছে নেটিজেনদের। যশ রাজ ফিল্মসের দম লাগাকে হাইসা সিনেমা দিয়ে বলিউডের ডেবিউ করা এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ডলি কিটি অউর ও চমকতে সিতারে সিনেমায়। সেই সিনেমা দর্শকদের না পছন্দ হলেও ভূমির ছিমছাম অভিনয় সকলেরই ভালো লেগেছে। সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো নো ফিল্টার নেহার পঞ্চম সিজনে এসে বেশ কিছু বিস্ফোরক তথ্য দিলেন ভূমি।

আমরা অনেকেই জানিনা যে তুমি অভিনয় করতে আসার আগে বলিউডের একজন কাস্টিং ডিরেক্টর ছিলেন। তাই তাকে নেহা জিজ্ঞাসা করেন যে বলিউডে সেক্স উপাচার ডাক্তার হিসেবে কোন অভিনেতাকে মানাবে? সকলকে অবাক করে দিয়ে ভূমি একমুহূর্তেই জবাব দেন রণবীর সিং! কারণ ভূমির মতো নাকি রণবীরের কাছে বিভিন্ন উপায় রয়েছে।

স্বাভাবিকভাবেই ভূমির এই জবাব শুনে হাসিতে ফেটে পড়েন নেহা। এছাড়াও তিনি মনে করেন যে অর্জুন কাপুর ভালো stand-up কমেডিয়ান হতে পারেন, আয়ুষ্মান খুরানা ভালো ক্রিকেট কমেন্ট্রি করতে পারবেন এবং স্টাইলিস্ট হিসাবে হৃত্বিক রোশন ভালোই পশার জমাতে পারবেন।

ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে ভিকি কৌশল এবং রাজকুমার রাও ভালো কাজ করবেন। সিদ্ধার্থ মালহোত্রা জিনিস ট্রাক্টর হিসেবে কাজ করতে পারবেন তার একসময়ের কো-স্টার কার্তিক আরিয়ান ভালো থেরাপিস্ট ভূমিকায় ভালো অভিনয় করতে পারবেন। তবে উল্লেখযোগ্য বিষয় যে ভূমিকে যখন জিজ্ঞাসা করা হয় বলিউডে রাজনীতিবিদ হিসেবে কোন অভিনেতা ভালো করবেন তখন কিন্তু ভূমি নাম নেন অক্ষয় কুমারের!

এছাড়াও রণবীর সিংকে অডিশন নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু মজার ঘটনা শেয়ার করেছেন ভূমি। তিনি বলেছেন সেই অডিশনে তিনিও ছিলেন এবং পরবর্তীকালে তার একটি ফ্যান ক্লাব এই অডিশনের ইউটিউব ক্লিপিংস খুঁজে পেয়ে তাকে ট্যাগ করে এবং তিনি পুরনো এই ভিডিও দেখে বেশ অবাক হয়ে যান। সেই অডিশনে প্রচুর মজা হয়েছিল এবং তিনি মনে করেছিলেন যে রণবীর সিং অসাধারণ একজন অভিনেতা এবং তার মধ্যে ভরপুর এনার্জি রয়েছে। তিনি যথেষ্ট অথেন্টিক ছিলেন এবং যে রোলের জন্য অডিশন সেই রোল এর জন্য তিনি পারফেক্ট ছিলেন বলে মনে করেন ভূমি।

আরও অন্যান্য খবর