বিগবসে সকলের সামনে প্রেমিকাকে বিবাহ প্রস্তাব দিলেন রাহুল বৈদ্য, জমে উঠল সালমানের শো!

বিগ বস মানেই বিতর্ক। কালারসের এই‌ রিয়েলিটি শো একেক সময় বিতর্কের চূড়ান্ত মাত্রা পার করে চলে যায়। এখন সিজন ১৪তেও একই অবস্থা চলছে। কখনো নিক্কি তাম্বোলি ক্যামেরার সামনে অশালীন আচরণ করছেন আবার কখনো বা কবিতা কৌশিক এজাজ খানকে চূড়ান্ত নোংরা ভাষায় অপমান করছেন ক্যামেরার সামনে। সব মিলিয়ে সম্প্রচার শুরু হওয়ার দিন কয়েকের মধ্যেই সুপারহিট বিগ বস সিজন ১৪।

তবে এবার অশালীন বিতর্ক ছাপিয়ে বিগ বসে বইছে রোমান্টিক হাওয়া। কারণ ক্যামেরার সামনেই প্রেমিকাকে সোজা বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন প্রতিযোগী রাহুল বৈদ্য। প্রেমিকা দিশা পারমারকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহুল। এপিসোডের সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কী দেখা যাচ্ছে ভিডিওতে?
ভিডিওতে সকল প্রতিযোগীদের সামনে রাহুলকে বলতে দেখা যাচ্ছে, ‘আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ রয়েছে। তাঁর নাম দিশা পারমার।’ দিশার সেদিন জন্মদিন। তাই বিশেষ সারপ্রাইজ দিতে বিবাহ প্রস্তাবই দিয়ে ফেললেন রাহুল। নিজের সাদা টিশার্টে লাল লিপস্টিক দিয়ে লেখেন, দিশা শুভ জন্মদিন, সঙ্গে একটি হৃদয়ের চিহ্ন। শার্টের পেছনে লেখেন, “আমাকে বিয়ে করবে?”

https://twitter.com/ColorsTV/status/1326382298179264512?s=20

এরপরে ক্যামেরার সামনেই দিশার উদ্দেশ্যে হাতে আংটি নিয়ে বসে ম্যারেজ প্রোপোজাল দেন রাহুল বৈদ্য। যা দেখে সকলেই বলছেন, এরকম প্রেমিক পাওয়াও ভাগ্যের ব্যাপার। তবে দিশা এই প্রস্তাবে হ্যাঁ জানিয়েছেন কিনা সেটা এখনো জানা যায়নি। দিশার উত্তর জানতে গেলে আপনাদের চোখ রাখতে হবে পরের এপিসোডে।

RELATED Articles