রোহিত শর্মাকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে চান গৌতম গম্ভীর, দিলেন এই কড়া বার্তা

গতকাল আইপিএল এর ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পাঁচবারের জন্য আইপিএল জিতল মুম্বই ইন্ডিয়ান্স। এবং প্রথম অধিনায়ক হিসেবে পাঁচ বার আইপিএল জেতার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। নিঃসন্দেহে বলা যায়, আইপিএল এর ইতিহাসের সেরা অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু বিরাট কোহলিকে সরিয়ে আদৌ জাতীয় দলের অধিনায়কত্ব পাবেন রোহিত?

এই নিয়ে এবার কড়া বার্তা দিলেন গৌতম গম্ভীর। ভারতের প্রাক্তন এই তারকা ওপেনারের স্পষ্ট বক্তব্য, আইপিএল এর সফলতম অধিনায়ককে অবশ্যই জাতীয় দলে অধিনায়কত্বের সুযোগ দেওয়া উচিত। তার স্পষ্ট বক্তব্য, রোহিত যদি জাতীয় দলের অধিনায়কত্ব না পায় তাহলে সেটা ভারতীয় ক্রিকেটের দুর্ভাগ্য।

এই নিয়ে ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, “যদি রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক না হন, তাহলে সেটা দলের ক্ষতি, রোহিতের নয়। অবশ্যই, একজন অধিনায়ক ততটাই ভালো যতটা ওনার দল ভালো, আর আমি এই মতকে সমর্থন করি। কিন্তু একজন অধিনায়ক ভালো কি মন্দ সেটি বিচার করার মান কি কি? মান এবং পর্যায় অবশ্যই সমান হওয়া উচিত। রোহিত শর্মা নিজের দলকে পাঁচটি ট্রফি জিতিয়েছেন।”

RELATED Articles