শুরু হচ্ছে বিগ বস, কে কে রয়েছেন আর কেই বা গেলেন বাদ, দেখে নেওয়া যাক

ভারতীয় টেলিভিশনে চলে এসেছে সবচেয়ে বিতর্কিত রিয়েলিটি শো, যে শো জন্ম দিয়েছে অনেক তারকার আবার ভিন্নরূপ সামনে এনে অনেক তারকাকে মানুষের চোখের সামনে ভিলেন প্রমাণ করে দিয়েছে। সম্প্রতি হয়ে গেল বিগ বস সিজন ১৪ প্রিমিয়ার। এক ঝলকে দেখে নিন অংশগ্রহণকারীদের সম্পূর্ণ তালিকা তবে এই তালিকায় বদল ঘটতে পারে। আগামী ১৫ দিনের মধ্যে অংশগ্রহণকারীরা চূড়ান্ত হবেন এবং এই তালিকা থেকে ইতিমধ্যে চারজনকে বাতিল করা হয়েছে। দেখে নিন কারা রয়েছে বিগবসের বাড়িতে…

১. আয়াজ খান:
ছোটপর্দার পরিচিত মুখ এবার থাকছেন বিগবসে। ইতিমধ্যে বিগবসের হাউসের তিনি ঘুরে এসেছেন এবং সেখানে যেভাবে সামাজিক দূরত্ব বিধিমালা হচ্ছে তা দেখে তিনি খুশি।

২. নিক্কি তাম্বোলি
দক্ষিণ ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেত্রী নিক্কি তাম্বোলি এবার বিগ বস ১৪তে অংশগ্রহণ করছেন।

৩. জেসমিন ভাসিন:
জেসমিন ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ। নাগিন ধারাবাহিক খ্যাত এই অভিনেত্রী খতরোঁ কে খিলাড়িতে অংশগ্রহণ করেছেন। এবার এই শিশুসুলভ অভিনেত্রী বিগ বসে কী করে প্রতিযোগীদের সামলান সেটাই দেখার।

৪. পবিত্র পুনিয়া
স্পিল্টসভিলার পবিত্র পুনিয়া আসছেন বিগ বস সিজন ১৪তে। তিনি জানিয়েছেন, কেউ যদি তাঁকে আঘাত করেন, তাহলে তাঁর মাথা ভেঙে দিতেও তৈরি তিনি।

৫. জান কুমার শানু: না, কুমার শানু পুত্রের এই শোতে প্রথমে থাকার কথা হলেও পরে জানা যায়, তিনি থাকছেন না। কুমার শানু বলেছেন, ‘ওঁর পরিস্থিতি বদলে গিয়েছে’।

৬: রাহুল বৈদ্য
ইন্ডিয়ান আইডল খ্যাত রাহুল বৈদ্য আসছেন বিগ বসে। তিনি জানিয়েছেন এই শোটি তাঁকে ব্যস্ত সূচির মধ্যে কিছুটা স্বস্তি দেবে।

৭.অভিনব শুক্লা
ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনব শুক্লা রয়েছেন বিগ বসে। জানা গিয়েছিল, এর আগে ‘বিগ বস ১৪’-এর বাড়িতে ঢোকার জন্য সিদ্ধার্থ শুক্লার হাতে তিনি র‌্যাগিংয়েরও শিকার হয়েছিলেন।

৮. রুবিনা দিলায়েক
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুবিনা অভিনব শুক্লার স্ত্রী। তিনি এসেওছিলেন বিগ বসের বাড়িতে কিন্তু তাঁকে পরে নাকচ করা হয়।

৯. সারা গুরপাল
বিগ বসে তিনি থাকছেন না। পাঞ্জাবের অভিনেত্রী, মডেল এবং গায়িকা একাধিক মিউজিক ভিডিয়োতে ছিলেন। নিজের জন্যেও গেয়েছেন। তবে প্রথমে আসার কথা ছিল কিন্তু পরে নাকচ হয়ে যায়।

১০. নিশান্ত সিং মালকানি
তিনি অপছন্দের মানুষের সঙ্গে থাকতে পারবেন না বলে ‘বিগ বস ১৪’-তে থাকছেন না তিনি।

১১. শেহজেদ দেওল
পাঞ্জাবের এই মডেল এবার বিগ বসে আসছেন। তিনি জানিয়েছেন, তাঁর অনুপ্রেরণা হলেন ওয়ারিশ আহলুওয়ালিয়া এবং দিলজিৎ দোসাঞ্জ।

RELATED Articles

Leave a Comment