সলমানে ক্ষিপ্ত দর্শক। সেটাই কি কারণ বিতর্কিত রিয়েলিটি শো, বিগবস-১৪’ র সম্প্রচার পিছনোর? জেনে নিন!

সলমান খান উপস্থাপিত ভারতীয় টেলিভিশনের সবচেয়ে হিট ও এক‌ই সঙ্গে বিতর্কিত রিয়েলিটি শো, বিগবস তার ১৪ তম সংস্করণকে এই করোনা আবহে নিয়ে আসতে প্রস্তুত। প্রচার‌ও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ভক্তরা অধীর আগ্রহে এই শো’টির টেলিকাস্ট হ‌ওয়ার অপেক্ষায়। কিন্তু বিগবস ১৪ সম্পর্কে পাওয়া সর্বশেষ তথ্য জানাচ্ছে, এই জনপ্রিয় রিয়ালিটি শো’টি সেপ্টেম্বর থেকে প্রচারিত হওয়ার কথা ছিল। কিন্তু কিছু কারণবশত তা এখন এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ৪ঠা অক্টোবর থেকে এই শো’এর নতুন সম্প্রচার শুরু হবে।

প্রত্যেক বছর‌ই নতুন নতুন থিম হয় বিগ বসের। তবে এই বছরেই বিগবসে থিম হলো লকডাউন। যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আলাদা। এবারে অনুষ্ঠানে কে কে অংশগ্রহণ করবে সেই বিষয়ে এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। শোনা যাচ্ছে এই বছরে বিগবস ঘরে প্রবেশ করতে পারেন জেসমিন ভাসিন,পবিত্রা পুনিয়া, রামানন্দ সাগরের নাতনি সাক্ষী চোপড়া, আইজাজ খান, নায়না সিং প্রমুখরা।

বিগবস সূত্রে জানানো হয়েছে যে, মহারাষ্ট্রে এবং মুম্বাইয়ে ভারী বর্ষণের জন্য অনুষ্ঠানের সম্প্রচারিত হওয়ার দিন ৫ই সেপ্টেম্বরের বদলে ৪ঠা অক্টোবর ধার্য করা হয়েছে। বিগবসের সেটও একেবারেই প্রস্তুত ,সমস্ত বড় বড় কাজ শেষ হয়ে গেছে। করোনা মহামারী জন্য কিছু কিছু নিয়ম রাখা হয়েছে প্রতিযোগীদের জন্য, যেমন কোন প্রতিযোগী যদি বিদেশে গিয়ে থাকেন তাহলে তাকে এই বছরে বিগ বস হাউসে নেওয়া হবে না। সবাইকে করোনা পরীক্ষা করানোর পরেই বিগ বস হাউসে ঢোকার অনুমতি দেওয়া হবে।

আরও অন্যান্য খবর