‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিদিনই বদলাচ্ছে প্রতিযোগীদের সমীকরণ। সোমবারের পর্বে এমনই এক ঘটনা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সেদিন ‘বিগ বস’ সকল সদস্যকে তাঁদের যোগ্যতা অনুযায়ী ১ থেকে ১২ পর্যন্ত নম্বর দেওয়ার নির্দেশ দেন। তবে একই নম্বরে একাধিক প্রতিযোগী থাকতে পারবেন না। এই খেলায় মনামী ঘোষ এবং সৃজলা গুহ একই নম্বর থেকে সরে না যাওয়ায় শেষ পর্যন্ত শাস্তি হিসেবে পুরো বাড়িকেই আবার নমিনেশনে পাঠানো হয়।
এই পরিস্থিতিতে বাড়ির অন্য সদস্যরা মনামী এবং সৃজলাকে বিষয়টি নিয়ে কথা শোনান। তখন রাজবীর এবং নিরঞ্জন সৃজলাকে বলেন, দুর্নিবার যখন সাত নম্বরে ছিলেন, তখন তাঁকে রাজি করিয়ে ১১ নম্বরে পাঠালেই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু সৃজলা সাফ জানিয়ে দেন, তিনি কোনওভাবেই দুর্নিবারকে ১১ নম্বরে পাঠাতে পারবেন না। তাঁর এই অবস্থানই পরে দুর্নিবার এবং সৃজলার সম্পর্ক নিয়ে বাড়ির সদস্যদের মধ্যে নতুন আলোচনা তৈরি করে।
এরপর ঝিলম এবং নিরঞ্জন দুর্নিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তাঁদের মতে, দুর্নিবার এবং সৃজলার আচরণ দেখে অনেক সময় মনে হয় তাঁরা যেন সদ্য বিয়ে করা দম্পতি। এই মন্তব্য শুনে অবাক হয়ে যান দুর্নিবার। তিনি স্পষ্ট করে জানান, সৃজলার প্রতি তাঁর মনে এমন কোনও অনুভূতি নেই। তাঁর দাবি, সৃজলার সঙ্গে থাকলে তিনি আসলে একটি চরিত্রের মতো আচরণ করেন, যাতে সৃজলার মনে হয় তিনি তাঁর সব কথা মন দিয়ে শুনছেন।
দুর্নিবারের এই ব্যাখ্যা অবশ্য মেনে নেননি ঝিলম। তিনি দুর্নিবারকে নিজের আচরণ নিয়ে সতর্ক করেন। ঝিলমের মতে, এমন আচরণ চালিয়ে গেলে দর্শকদের কাছে ভুল বার্তা যেতে পারে। এরপর থেকেই সৃজলার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে দেখা যায় দুর্নিবারকে। তাঁর আচরণের এই পরিবর্তন অবশ্য সৃজলার চোখ এড়ায়নি। তিনিও বুঝতে পারেন যে দুর্নিবার আগের মতো তাঁর সঙ্গে মিশছেন না।
আরও পড়ুনঃ “অসম্ভব অহংকারী একজন মানুষ…” মনোনয়ন পেয়ে কেন রেগে আ’গুন শ্রীলেখা মিত্র? টলিউডের এক নামজাদা অ্যাওয়ার্ড প্রদানকারী সংস্থা ও নির্বাচন কমিটির বিরুদ্ধে ক্ষো’ভ উগরে, কেন দিলেন বয়ক’টের ডাক?
দুর্নিবারের এই বদলে যাওয়া আচরণ নিয়ে সৃজলা শেষ পর্যন্ত জীতু কামালের সঙ্গেও কথা বলেন। ফলে ‘বিগ বস বাংলা’র ঘরে দুর্নিবার এবং সৃজলাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সত্যিই তাঁদের মধ্যে বন্ধুত্বের বাইরে কোনও বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে কি না, নাকি পুরো বিষয়টাই শুধুমাত্র খেলার অংশ, তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁদের কথাবার্তা এবং আচরণ নিয়ে প্রতিযোগীদের পাশাপাশি দর্শকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।






