নিখোঁজ রিয়া চক্রবর্তী! সুশান্তের বাবার এফআইআর দায়ের-এর জের?

নিরুদ্দেশ রিয়া চক্রবর্তী! সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং পাটনার রাজেন্দ্র নগর থানায় এফআইআর দায়ের করার পর থেকেই আর দেখা যায়নি তাঁকে। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সুশান্তের বাবা কেকে সিং রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে প্রতারণা করা, অর্থ আত্মসাৎ করে তাঁকে পরিত্যাগ করা, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন। এরপরে চার সদস্যের বিহার‌ পুলিশের দল মুম্বইতে পৌঁছায় গোটা ঘটনার তদন্ত করতে।

এরপর তাঁরা রিয়ার ফ্ল্যাটে গিয়ে অভিনেত্রীর খোঁজ করতেই জানা যায় তিনি নিখোঁজ। তবে অন্য সূত্র মারফত জানা যাচ্ছে, গ্রেফতারি এড়াতেই আত্মগোপন করে আছেন রিয়া। অন্তবর্তীকালীন জামিনের আবেদন করেছেন অভিনেত্রী।

এর আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে রিয়া নিজেই অবশ্য সুশান্ত মৃত্যু রহস্যের সিবিআই তদন্ত চেয়েছিলেন। কিন্তু তারপরে তার বেপাত্তা হওয়াই সন্দেহ বাড়িয়েছে। রিয়া নিজের আইনজীবী হিসাবে নিয়োগ করেছেন সতীশ মানশিন্দেকে। এই সতীশ সলমন খান ও সঞ্জয় দত্তকে আইনি মামলায় সাহায্য করেছেন।

RELATED Articles

Leave a Comment