তখন করোনা ছিল না। জীবনটাই অন্যরকম ছিল। এত বাধা, নিষেধ বিভিন্ন রকম শব্দ এবং মৃত্যুর ভিড় তখন ছিল না। এখন গৃহবন্দী থাকাই শ্রেয়। বাইরে বেরোলেই দরজায় কড়া নাড়বে মৃত্যু। তবে এইভাবে কতদিন! কারো সঙ্গে দেখা নেই, কথা নেই এই অবস্থায় মানুষের একমাত্র বেঁচে থাকার উপায় স্মৃতি হাতড়ানো। কেউ পুরোনো অ্যালবাম ঘাটছেন, তো কেউ পুরনো মুহূর্তের ভিডিও দেখছেন। সাধারণ মানুষের মতো এই ঘটনার ব্যতিক্রম নন তারকারাও। সম্প্রতি বিক্রম চট্টোপাধ্য়ায়ের ইনস্টাগ্রাম ওয়ালে দেখা মিলল এমনই একটি পুরনো ভিডিওর। অভিনেতা জানিয়েছেন ভিডিওটি তাঁর জনপ্রিয় সিরিয়াল ফাগুন বউ এর সময়কার। এই ভিডিওতে দেখা গেছে ক্রিকেটের ব্যাট হাতে মাঠে জমিয়েছেন বিক্রম।
আরও পড়ুন- কুখ্যাত বলিউড! নায়কের সঙ্গে শুলে কাজ মিলবে, কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় এই অভিনেত্রী
অভিনেতার কথায়, করোনার বন্দিদশায় আটকে থাকতে থাকতে সুন্দর সময়গুলো আজ বড্ড ফিকে হয়ে আসছে। এই ভিডিওটি মুভিটোন স্টুডিওর। তিনি জানিয়েছেন জনপ্রিয় এই ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকে ক্রিকেট খেলা হত। লাঞ্চ ব্রেকের জমে উঠত মাঠ। কৌশিক রায় থাকতেন, সহ অভিনেত্রী এবং কেন্দ্রীয় চরিত্র ঐন্দ্রিলাও মাঝে মধ্যে ব্যাটিং করার চেষ্টা করতেন। না পারলে অগত্যা আম্পায়ার। পাশের ফ্লোর থেকেও কলাকুশলীরা আসত খেলতে, সুন্দর সময়গুলো এখন মিস করছি, তাইপোস্ট করলাম।
View this post on Instagram
আরও পড়ুন- লড়াইয়ে জয়ী হলেন ঐন্দ্রিলা, ক্যানসারকে হারিয়ে সুস্থতার পথে অভিনেত্রী, নেট দুনিয়ায় শুভেচ্ছার ঝড়
তবেই করোনা আবহে চুপ করে বসে নেই বিক্রম। নিজের বন্ধু অনীক, অঙ্কুশের সঙ্গে করোনা আক্রান্তদের উদ্দেশ্যে তিনিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ‘বন্ধু আছি’ প্রকল্পের কাজে যুক্ত হয়েছেন, যেখান থেকে করোনা আক্রান্তদের খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও কেউ কোনও সমস্যায় পড়লে, বেড না পেলে, অক্সিজেন বা রক্ত লাগলে সবরকমভাবে চেষ্টা করছেন সমস্যার সমাধান করার।





