বাংলা টেলিভিশন জগতের অতি জনপ্রিয় দুই মুখ হল নবনীতা ও জিতু। দুজনেই তাঁদের অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন পড়ে না। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “দীপ জ্বেলে যাই” তে দিয়া চরিত্রে তাঁর অভিনয় করে সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন নবনীতা। সেখান থেকেই ধীরে ধীরে পরিচিতি পাওয়ার শুরু। বর্তমানে স্টার জলসায় ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে মা কালীর চরিত্রে অভিনয় করছেন তিনি।
আরও পড়ুন- ‘হ্যাঁ আমি রুকমাকে ভালোবাসি’, সকলের সামনে অকপটে স্বীকার করলেন রাহুল
অন্যদিকে জিতুও জি বাংলার “রাগে অনুরাগে” ধারাবাহিক দিয়েই দর্শকদের মনে জায়গা করে নেন। এরপর একে একে বেশ কয়েকটি ধারাবাহিকে তাঁর অভিনয় পছন্দ করেছেন সকলেই। এই কাজের জগতে এসেই নবনীতার সঙ্গে পরিচয় হয় জিতুর। বেশ অল্প সময়ের মধ্যেই প্রেম থেকে বিয়ের দিকে এগোয় তাঁদের সম্পর্ক।
বছর দুই আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় স্বামী-স্ত্রী, দুজনেই। মাঝে মধ্যেই নানান মজার ভিডিও, ইনস্টাগ্রাম রিল শেয়ার করেন এই জুটি। তাদের সেই ভিডিও প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বেশ আলোচনাও হয় তাদের সেই ভিডিও নিয়ে। নবনীতার থেকেও জিতু বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি এই জুটি একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে নবনীতা জিতুর উদ্দেশ্যে বলছেন, “প্রতিজ্ঞা করো, কখনও মদ ছোবে না? এর উত্তরে জিতু বলেন যে প্রতিজ্ঞা করলাম। এরপর নবনীতা আবারও জিজ্ঞেস করেন “প্রতিজ্ঞা করো, আমি ছাড়া অন্য কোন মহিলার দিকে তাকাবে না, জুয়া খেলবে না”? ঘাড় নেড়ে তাতেও সম্মতি জানান জিতু। এরপরেই নবনীতা আসে সেই মাহেন্দ্রক্ষণ। এবার অভিনেত্রী বললেন, “এবারে প্রতিজ্ঞা করো, আমার জন্য নিজের জীবনও দিয়ে দেবে”?
View this post on Instagram
এই উত্তরে জিতু বলেন, “দিয়েই দেব, এমন জীবন আর রেখেই বা কী করব?” এই উত্তরের পর নবনীতার মুখের ভঙ্গিমা ছিল দেখার মতো। তাঁর চোখে-মুখে ফুটে ওঠে রাগ। তবে এই পুরো বিষয়টিই মজার ছলে বানানো। এই জুটির এমন খুনসুটি দেখে আনন্দ পেয়েছেন তাদের অনুরাগীরাও।





