30 শে জানুয়ারি, 1948 সালে কী হয়েছিল বিড়লা হাউসে তা যে কোন ভারতীয় জানে। নাথুরাম গডসের গুলিতে মৃত্যু হয়েছিল জাতির জনক মহাত্মা গান্ধীর। এখন নাথুরাম গডসে কে নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকেই তাঁকে সন্ত্রাসবাদী হিসাবে গণ্য করেন আবার অনেকেই তাকে বিপ্লবের পথপ্রদর্শক হিসেবে দেখেন। এই বিতর্ক আজকের নয়।আমাদের দেশে অনেকেই আছেন যারা নাথুরাম গডসের ভক্ত এবং তার নামে তৈরি হয়েছে মন্দির!
তবে এবার এই ব্যাপারে মুখ খুললেন বলিউডের বিশিষ্ট সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি।সাধারণত বিশাল দাদলানিকে আমরা বিভিন্ন ইস্যুতে মুখ খুলতে দেখি। গতকাল ছিল গান্ধীজীর হত্যার 74 তম বর্ষপূর্তি। গোটা দেশ কালকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে গান্ধীজিকে। আর তার হত্যার প্রসঙ্গে এবার নাথুরাম গডসে কে সন্ত্রাসবাদী বললেন বিশাল দাদলানি।তিনি একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন এই ব্যাপারে কোন সন্দেহ রাখাই উচিত নয় যে নাথুরাম গডসে একজন সন্ত্রাসবাদী। তিনি তাকে টেরোরিস্ট গডসে বলে আখ্যা দেন। এছাড়াও ক্যাপশনে তিনি লেখেন যে তার ভক্তরাও এক এক জন সন্ত্রাসবাদী।
তার এই পোস্টে তো লাইক কমেন্ট বক্সে পড়ে যায় বিভিন্ন মতবাদীর মতামতে। কেউ তাকে বাহবা জানান আমার কেউ তাকে কটাক্ষ করেন।অনেকেই বলতে শুরু করেন তাহলে তিনি তার বলিউডের বন্ধু সঞ্জয় দত্তের উদ্দেশ্যে কিছু বলছেন না কেন কারণ সঞ্জয় দত্তও তো মুম্বাই বোম ব্লাস্ট এর সময় অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন ।অনেকেই তাঁকে সমর্থন করেছেন আবার অনেকেই তার বিরুদ্ধে মন্তব্য করেছেন যে তিনি স্বাধীনতার আসল লড়াই এর মানে জানেন না। সব মিলিয়ে দ্বিধাবিভক্ত হয়ে গেছে তার কমেন্ট বক্স।যদিও শেষ পাওয়া খবরে অনুযায়ী পোস্টটি এখনো ডিলিট করেন নি বিশাল দাদলানি অর্থাৎ তিনি তার বক্তব্যে অনড় আছেন।





