Tathagata Roy has asked Sourav’s steel factory: ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ১২ দিনের জন্য স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্পেন সফরের মূল লক্ষ্য ছিল বিদেশ থেকে বাংলায় বিনিয়োগ আনা। কিন্তু বিরোধীদলের লোকেরা দাবি করে স্পেন সফর ফাঁকা আওয়াজ ছিল। কোন কিছুই প্রতিশ্রুতি মত পালন হবে না একথা বিরোধী দল বিজেপি আগেই জানিয়ে দিয়েছিল। এবারের স্পেন শহরের উল্লেখযোগ্য বিষয় ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) স্পেন সফরে মাদ্রিদের শিল্প সম্মেলনে ঘোষণা। তিনি ঘোষণা করেছিলেন, শালবনিতে তিনি ইস্পাত কারখানা তৈরি করবেন।
এবার সেই প্রসঙ্গ টেনে সরাসরি খোঁচা দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। সৌরভের (Sourav Ganguly) ঘোষণাতে খুশি ছিল শালবনীর মানুষ। এই জমিতে এই দিনটার গোষ্ঠী একসময় ইস্পাত শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে তা বাস্তবায়িত হয়নি (Tathagata Roy has asked Sourav’s steel factory)। স্থানীয় মানুষটা ভেবেছিল দাদার হাত ধরে হয়তো সেই স্বপ্ন পূরণ হবে। তবে ঘোষণার এত মাস পরেও কোন খবর নেই কারখানার ব্যাপারে। তাই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরাসরি সৌরভের (Sourav Ganguly)নাম করেই কটাক্ষ করলেন তথাগত রায় (Tathagata Roy)।
মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল (Tathagata Roy) এক্স হ্যান্ডেলে লিখছেন, ”সৌরভ দাদার (Sourav Ganguly) শালবনিতে ‘ইস্পাত কারখানা’ থুড়ি, গ্রিল তৈরির ওয়ার্কশপ কি হল তার কোন খবর পেলাম না তো ! এজন্য আমাদের মাননীয়াকে জনসাধারণের ট্যাক্সের টাকা খরচ করে স্পেন দৌড়তে হয়েছিল?” আগামী দিনেও এ নিয়ে কোন খবর আসবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি (Tathagata Roy has asked Sourav’s steel factory)।
যারা এর জন্য জমি দিয়েছিলেন তারা বিশ্বাস করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভালো মানুষ। তাই তিনি শালবনী ও আশেপাশের বাসিন্দাদের কথা ভেবেই কর্মসংস্থান ও সমপরিমাণ ভাগ দেওয়ার বিষয়টি ভেবে দেখবেন। ২০০৮ সালে জিন্দাল গোষ্ঠীকে প্রায় সাড়ে চার হাজার একর জমি দেওয়া হয়েছিল। কথা হয়েছিল বিশাল ইস্পাত প্রকল্প গড়ে উঠবে। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ইস্পাত কারখানা শিলান্যাস পর্যন্ত করেছিলেন। তবে সেখান থেকে কিছু জমি নিয়ে এসসিমেন্ট প্ল্যান্ট ও তাপবিদ্যুৎ প্রকল্প করেছে জিন্দালরা। তাই এবার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এখানে ইস্পাত কারখানা করবেন ভেবে সেখানকার বাসিন্দারা আশায় বুক বেঁধেছিলেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) স্পেন থেকে বাংলার শিল্পের ঘোষণা নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। বিরোধী দল প্রশ্ন তুলেছিল বাংলার জন্য শিল্পের ঘোষণা আচমকা বিদেশের মাটিতে থেকে কেন করা হল। সৌরভ এইসব প্রশ্নের মোটেই গুরুত্ব দেয়নি। কলকাতা ফিরে তিনি বলেছিলেন, তিনি একজন স্বাধীন ব্যক্তি কোন বিধায়ক সাংসদ নন কোন রাজনৈতিক দলের সাথে তিনি যুক্ত নন। তাই যেখানে ইচ্ছা হবে সেখানে যাবেন, যা ইচ্ছা তাই ঘোষণা করতে পারবেন (Tathagata Roy has asked Sourav’s steel factory)।





