বিগত দুই বছর ধরে লড়ছিলেন। কিন্তু তিনি এই কঠিন লড়াই এত তাড়াতাড়ি ছেড়ে দেবেন কে ভেবেছিল! আজ সকালে অগণিত অনুরাগীদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন অভিনেতা ইরফান খান। দিন কয়েক আগেই মাকে হারিয়েছিলেন। যেতে পারেননি মায়ের শেষকৃত্যে।
মা জয়পুরে প্রয়াত হওয়ায় মুম্বইয়ে বসে ভিডিও কনফারেন্সেই শেষকৃত্যের সাক্ষী হয়েছিলেন বলিউডের এই প্রতিভাবান অভিনেতা। আর তার ঠিক দিন চারেক পর নিজেই মায়ের কাছে চলে গেলেন। মঙ্গলবারই শোনা যায়, মুম্বইয়ের ককিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে ভর্তি অভিনেতা। মুখপাত্র জানান, কোলোন ইনফেকশন নিয়ে তিনি ভরতি। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন। কিন্তু বুধবারই সব শেষ। বলিউড কাঁপানো অভিনেতা মাত্র ৫৪ বছরেই বিদায় নিলেন। খবর নিশ্চিত করে টুইট করেছেন পরিচালক ও তাঁর খুব কাছের বন্ধু সুজিত সরকার। তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন। শেষ দিন পর্যন্ত তাঁর পাশে ছিলেন স্ত্রী সুতপা শিকদার ও দুই ছেলে। আমেরিকা থেকে চিকিৎসার পর ফিরে এসে সম্প্রতি কামব্যাক করেছিলেন ‘আংরেজি মিডিয়ায়’ বলে একটি সিনেমায়। এটিই তাঁর জীবনের শেষ সিনেমা হয়ে থাকল।
https://twitter.com/ShoojitSircar/status/1255377784773410818?s=20





