আইপিএল স্থগিত নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ক্রিকেট প্রেমীদের জন্য দুঃখের খবর এসেছে ঘন্টা কয়েক আগেই। করোনা ভাইরাস এর জেরে ইতিমধ্যেই স্থগিত হয়েছে আইপিএল, বাতিল হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ। এবার এই নিয়ে বক্তব্য রাখলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইপিএল নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, এখনই আইপিএল বাতিল এটা বলা যাচ্ছে না।কোনোকিছু নিয়ে মন্তব্য এখন ই করা যাবে না। বোর্ডের কাছে সুরক্ষা সবার আগে। ফ্র্যাঞ্চাইজিরা এই ব্যাপারে সন্তুষ্ট কিনা জিজ্ঞাসা করা হলে সৌরভ বলেন, কারোর কাছেই আর কোনো উপায় নেই। বাধ্য হয়েই এই পথ বেছে নিতে হয়েছে।

আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগে বোর্ড আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আরেকবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের জন্য আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রাখা হয়েছে। কারণ বোর্ড খেলোয়াড় থেকে দর্শক সবার সুরক্ষা নিয়ে সচেতন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখেই বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, বিসিসিআইয়ের অফিসিয়াল মেইলে এমনটাই বলা হয়েছে।

অপরদিকে ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হলেও, লখনৌ ও কলকাতায় অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচগুলি সরকারের সঙ্গে আলোচনা করে বাতিল করা হয়েছে। প্রথমে ক্লোজড-ডোর ভাবে ম্যাচগুলি করার কথা ভাবা হলেও পরে পুরো সিরিজটিকেই বাতিল ঘোষণা করা হয়।

RELATED Articles

Leave a Comment