আশি-নব্বইয়ের দশকে পর্দা কাঁপানো অভিনেত্রী, বলি সুন্দরী মাধুরী দীক্ষিত নিখোঁজ। এখনও পর্যন্ত সমানতালে নিজের সৌন্দর্য ধরে রেখে দাপটের সঙ্গে অভিনয় চালাচ্ছেন যে অভিনেত্রী, তাঁর কোনও খোঁজ নেই। কী কারণে আচমকা নিখোঁজ হলেন তিনি? স্বামী-সন্তান নিয়ে যার সুখের সংসার, তাঁর জীবনে কী এমন ঘটল? এমন নানান প্রশ্ন উঠছে অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে। এরই মধ্যে মাধুরীর শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে রহস্য দানা বেঁধেছে।
কী এমন লিখলেন অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে, যার জন্য এত শোরগোল? তাঁর নিখোঁজ হওয়ার পিছনে তাঁর পরিবার জড়িয়ে নেই তো? নিজের ইনস্টাগ্রামে মাধুরী লিখেছেন, “শুনেছিলাম স্টারডম এক মুহূর্তে শেষ হয়ে যায়। কিন্তু যদি সুপারস্টার নিজেই নিখোঁজ হয়ে যায় তখন কী হয়। এ কথা কখনও শুনিনি”। তাঁর এই পোস্ট দেখেই নেট পাড়ায় হইচই পড়ে যায়। কোথায় হারিয়ে গেলেন বলি সুন্দরী। আর হারিয়ে যাওয়ার আগে আবার নিজের নাম বদলে অনামিকা আনন্দও করে ফেলেছেন তিনি। চলছেটা কী তাঁর জীবনে?
এরপর মাধুরী তাঁর ইনস্টাতে আরও লেখেন, “এবার নিজের জীবনের পারফেক্ট গল্প বলতে আসছে অনামিকা আনন্দ। ২৫ ফেব্রুয়ারিতেই সব জানা যাবে”। এবার সব রহস্যের উদঘাটন হল। মাধুরী নিখোঁজ হয়েছেন ঠিকই, তবে বাস্তব জীবনে নয়, বরং চরিত্রের খাতিরে। আগামী ২৫শে ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘দ্য ফেমগেম’।
View this post on Instagram
এই সিরিজেই মাধুরী দীক্ষিতের নাম অনামিকা আনন্দ যিনি একজন সফল অভিনেত্রী। এর পাশাপাহি রয়েছে সুখের সংসার তাঁর। কিন্তু সেই সংসার কী আদৌ সুখের? গোটা জীবন অন্যের হয়ে অভিনয় করতে করতে অনামিকা ওরফে মাধুরী নিজের স্বত্ত্বাকেই ভুলতে বসেছেন।
একটি রাত বদলে যায় তাঁর গোটা জীবন। আচমকাই উধাও হয়ে যান অভিনেত্রী। মাধুরীকে খোঁজা নিয়েই এগোবে এই ‘ফেমগেম’ সিরিজের গল্প। ওটিটি প্ল্যাটফর্ম এবং কোনও সিরিজে এই প্রথমবার অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। এই সিরিজের প্রযোজক করণ জোহর। সিরিজটি পরিচালনা করেছেন বিজয় নাম্বিয়া ও করিশ্মা কোহলি। আগামী ২৫শে ফেব্রুয়ারি থেকেই দেখা যাবে এই সিরিজ।
প্রসঙ্গত, এর আগে সুস্মিতা সেন, রবীনা টন্ডন ওয়েব সিরিজে অভিনয় করে বেশ সাড়া ফেলেছেন। এবার পালা মাধুরী দীক্ষিতের। তাঁর সঙ্গে অভিনয় করছেন সঞ্জয় কাপুরও।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!