সুরাপ্রেমীদের জন্য সুসংবাদ। ফের দাম কমেছে ম’দের। সরকারের নতুন আবগারি দফতর শুল্ক নীতি অনুযায়ী ম’দ বিক্রেতারা ম’দের দাম কমিয়েছে। এর জেরে বিপুল ছাড়ে বিক্রি হচ্ছে ম’দ।
দেশী ম’দের পাশাপাশি বিদেশী ব্র্যান্ডের ম’দেও নতুন দাম লাগু হয়েছে। বোতলে যে দাম প্রিন্ট করা রয়েছে, তার থেকে প্রায় ৩০-৪০ শতাংশ কম দাম নিচ্ছেন বিক্রেতারা।
JSN Infratech LLP-র দোকানের নাম Whiskey Theka। সেখানে প্রিমিয়াম ব্র্যান্ড Jack Daniels-র দাম ১,৮৮৫ টাকা। অন্য দোকানে এই একই ব্র্যান্ড বিক্রি হচ্ছে ২,৭৩০ টাকায়। প্রিমিয়াম ব্র্যান্ড Glenlivet (১৮ বছরের রিজার্ভ কালেকশন)-র ৭০০ মিলিলিটারের দাম ৫,১১৫ টাকা।
নতুন শুল্ক নীতি অনুযায়ী ভডকার দামও কমেছে। Absolut Vodka দাম হ্যেছ ৯৯৫ টাকায়। তবে বোতলে প্রিন্ট রয়েছে ১,৫২০ টাকা। অর্থাৎ, ৩০ শতাংশ কম দামে ভডকা বিক্রি করছেন বিক্রেতারা।
এদিকে আবার ওয়াইনের দামেও মিলছে ব্যাপক ছাড়। Jacob’s Creek-র বোতলে প্রিন্ট রয়েছে ১,১৮০ টাকা। তবে সেই বোতল বিক্রি হচ্ছে ৭৯৫ টাকায়। আবার Chateau Puygueraud-র প্রিন্ট ৭,২২০ টাকা থাকলেও তা বিক্রি করা হচ্ছে ৪,৯৮০ টাকা। অন্যদিকে, Alco Mart এবং Nova Garments নামের সংস্থা ৩৫ শতাংশ ছাড়ে মদ বিক্রি করছে।
তবে এসব মদের দাম কমেছে একমাত্র রাজধানী দিল্লিতেই। দিল্লি সরকারের আবগারি দফতর নতুন শুল্ক নীতি গ্রহণ করার পরই সে রাজ্যের ম’দ বিক্রেতারা ম’দে বিপুল ছাড় দিচ্ছেন। সেখানেই Alco Mart এবং Nova Garments-এর ২৭টি দোকান রয়েছে।
হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে Jack Daniel-র দাম ১,৭৭৫ টাকা, Absolut Vodka৯৮৫ টাকা, Jacob’s Creek ৭৬৫ টাকা, Ballentine Finest-এর দাম ৯৭০ টাকা, Johnnie Walker Black Label- এর দাম ১,৯৩৫ টাকা, Bombay Sapphire Gin-এর দাম ১,৩৩০ টাকা, Jagermeister-র দাম ২,০৬০ টাকা হয়েছে।





