বিভিন্ন আন্তর্জাতিক তারকা যেমন গায়িকা রিহানা ও সমাজকর্মী গ্রেটা থুনবার্গ ভারতে কৃষকদের আন্দোলনকে সমর্থন করে টুইট করেন। এদের এই টুইটের বিরুদ্ধেই মুখ খোলেন নানান বলিউড তারকা অজয় দেবগণ, করণ জোহর, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, একতা কাপুররা। বিভিন্ন ধরণের টুইট করে বলিউড তারকারা বলেন দেশ বহির্ভূত মানুষের কথা না শুনে দেশে একতার সৃষ্টি করতে।
একটি টুইট করে অক্ষয় কুমার বলেন লেখেন যে “ কৃষকদের জন্য আইন দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। নানান প্রচেষ্টা করা হচ্ছে যাতে তাদের সমস্যা সমাধান করা যায়। যারা দেশে বিভেদ আনার চেষ্টা করছে তাদের দিকে নজর না দিয়ে আমাদের নিজেদের একতার দিকে নজর দেওয়া উচিত”।
https://twitter.com/akshaykumar/status/1356884526815842304?ref_src=twsrc%5Etfw
করণ জোহরও এই নিয়ে টুইট করেন। অজয় দেবগণ টুইটে লেখেন ভারতের বিরুদ্ধে কোনও প্রচারণাতে কান না দিয়ে আমাদের সকলের একজোটে রুখে দাঁড়ানো উচিত।
https://twitter.com/karanjohar/status/1356897467850059780?ref_src=twsrc%5Etfw
https://twitter.com/ajaydevgn/status/1356892548837502977?ref_src=twsrc%5Etfw
একতা কাপুর লেখেন, “প্রচারণার বিরুদ্ধে রুখে দাঁড়াও। একসঙ্গে আমরা এটা পারব ও করে দেখাবও”।
https://twitter.com/ektarkapoor/status/1356897432370622464?ref_src=twsrc%5Etfw
সুনীল শেট্টি লেখেন যে সঠিক বিষয়ের দিকে নজর দেওয়া উচিত এবং অর্ধসত্যি জেনে বিচার করা উচিত নয়।
https://twitter.com/SunielVShetty/status/1356880396537876481?ref_src=twsrc%5Etfw
গতকাল, মঙ্গলবার গায়িকা রিহানা কৃষক আন্দোলনের একটি খবর টুইট করে লেখেন “আমরা কী এই বিষয়ে কিছু করতে পারি না?” এই একই জিনিস শেয়ার করে সমাজকর্মী গ্রেটা থুনবার্গ কৃষকদের প্রতি নিজের দুঃখপ্রকাশ করেন।
বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে এই ধরণের মন্তব্যগুলি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার লোভে করা হয়েছে। সব তথ্য জেনে তবেই যেন এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতের ভাবমূর্তি নষ্ট করার উদেশ্যেই এই মন্তব্য করা হয়েছে।





